1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুপারি বাগান থেকে মাদরাসা শিক্ষকের লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

সুপারি বাগান থেকে মাদরাসা শিক্ষকের লাশ উদ্ধার

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৩২৭ বার

বাগেরহাট জেলার, মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে শহিদুল ইসলাম হাওলাদার(৫২) নামে এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ৮টার দিকে দাসখালী গ্রামের আলমগীর হাওলাদারের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হোগলাপাশা গ্রামের আব্দুল গনি হাওলাদারের ছেলে শহিদুল পার্শ্ববর্তী পিরোজপুর জেলার নামাজপুর দাখিল মাদরাসার
শিক্ষক ছিলেন। তার স্ত্রী ও দুটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, আজ সকাল ৭টার দিকে বাগান সংলগ্ন বাসিন্দা সুধারানী মজুমদার বাগানে লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

থানার ওসি মো. মনিরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চত করে বলেন, শহিদুল ইসলামের লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার মৃত্যুর সঠিক কারন জানতে পোষ্টমর্টেম করানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net