1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হোমনা পৌর মেয়রের উন্নয়ন ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি মহল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক

হোমনা পৌর মেয়রের উন্নয়ন ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি মহল

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ২৯৯ বার

কুমিল্লার হোমনা উপজেলা পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনার হওয়ার পর পরই পৌর মেয়র এ্যাডভোকেট নজরুল ইসলামের উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়ন দেখে এবং তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। শুধু তাই না এ্যাডভোকেট নজরুল ইসলামকে রাজাকারের নাতী বলেও তকমা দিয়ে আসছে ওই চক্র।

আজ বুধবার হোমনা পৌর এলাকা ঘুরে এবং বিভিন্ন পর্যায়ের লোকজনের সাথে কথা বলে জানা যায় এ্যাডভোকেট নজরুল ইসলাম ছাত্র জীবন থেকেই আওয়ামীলীগের রাজনীতি করে আসছে, বর্তমানে তিনি হোমনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং কেন্দ্রীয় সেচ্ছাসেব লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য। গত নির্বাচনে তিনি নৌকার টিকেট নিয়ে বিপুল ভোটে হোমনার পৌর মেয়র নির্বাচিত হয়েছেন।

পৌরবাসী আরো বলেন, নজরুল মেয়র নির্বাচিত হওয়ার পর আজ পৌরসভার উন্নয়ন দৃশ্যমান, অতিতে কোন মেয়র এমন উন্নয়ন করেনি। তিনি সরকারের ভাবমূর্তি উজ্জল করতে এবং মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি দলীয় প্রার্থীর পক্ষে রাতদিন পরিশ্রম করেছেন এবং মহামারী করোনা ভাইরাস থেকে পৌরবাসীকে নিরাপদে রাখতে জনসচেতনতা মূলক প্রচার-প্রচারনা ছিল চোখে পরার মত,এছাড়াও সরকারের বরাদ্ধ দেয়া ত্রানের বাহিরেও নিজের ব্যক্তিগত ফান্ড থেকে কর্মহীনদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।

এদিকে পৌরবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন আজ যারা এ্যাডভোকেট নজরুলকে রাজাকারের নাতী বলে অপপ্রচার করছে তারা এতদিন কোথায় ছিল ? হোমনা পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে রাস্তা, পাকাঘাট, স্কুল,কলেজ,মসজিদ,মন্দির, বয়স্ক ভাতা,বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ এমন কোন সেক্টর নেই যে সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। পৌরবাসীর দাবী এ্যাডভোকেট নজরুল ইসলামকে এবারও দলীয় মনোনয়ন দেয়া হলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন এবং অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে পারবেন।

পৌরসভা সুত্রে জানা যায় পৌরসভার ৯টি ওয়ার্ডে বিভিন্ন প্রকল্পের মাধম্যে মোট=২৭,৪৫,৫৪,২৪৫/=(সাতাইশ কোটি পয়তাল্লিশ লাখ চৌয়ান্ন হাজার দুই শত পয়তাল্লিশ)টাকার কাজ করেছেন। এবিষয়ে এ্যাডভোকেট নজরুল বলেন, আমার উন্নয়ন মূলক কর্মকান্ড ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চক্র আমার বিরুদ্ধে প্রোপাাগান্ডা ছড়াচ্ছে। তিনি আরো বলেন হোমনাবাসী জানে আমি কে?।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net