1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমার আব্বা ভাষাসৈনিক মরহুম বদিউল আলম চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

আমার আব্বা ভাষাসৈনিক মরহুম বদিউল আলম চৌধুরী

কানিজ কাউসার চৌধুরী :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
  • ৩৬৬ বার

যাকে ক্ষমতা,মোহ,লোভ গ্রাস করতে পারেনি। নিজের অর্থ,সামর্থ্য দিয়ে দেশ, ও মানবতার সেবা করেছেন। তিনি হচ্ছেন মরহুম বদিউল আলম চৌধুরী। তিনি এমনই এক ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন যার পূর্বপুরুষ ছিলেন মোহাম্মদ ইলিয়াস খাঁ। যিনি সুবে বাংলার সুবেদার শাহ সুজার অন্যতম সেনাপতি ছিলেন। পরবর্তীতে তার নাতি হাশিম নাজির খাঁ চৌধুরী কাট্টলীতে স্থায়ী বসবাস করেন। তার নামেই কাট্টলীর ‘নাজির বাড়ী’। সেই নাজির পরিবাররের সন্তান বদিউল আলম চৌধুরী। মাত্র এক বছর বয়সে পিতা ওহিদুল আলম চৌধুরীকে হারান। তিনি তার দাদা প্রখ্যাত জমিদার ফয়েজ আলী চৌধুরী ও মা সুলতানা বেগন এর তত্তাবধানে বড় হন। তাঁর দাদা জমিদার ফয়েজ অালী চৌধুরী অভিভক্ত ভারতের প্রথম জাতীয় শিপিং লাইল ” ইন্দো-বার্মা স্টীম নেভিগেশন কোম্পানি” পরবর্তীতে ( বেঙ্গল বার্মা) এর অন্যতম ডাইরেক্টর ছিলেন। অামার আব্বা মরহুম বদিউল আলম চৌধুরী চট্টগ্রাম কলেজিয়েট স্কুল,চট্টগ্রাম কলেজে এবং চট্টগ্রাম নাইট কলেজ (বর্তমান সিটি করলে) – এ পড়ালেখা করেন। তিনি পড়াশোনার জন্য তাদের আন্দরকিল্লাস্থ বাড়িতে বসবাস করতেন। একা একটা কিশোর বাড়িতে থেকে, বখে যাওয়ার যথেষ্ট সুযোগ থাকার পর, তিনি হয়েছেন সে সময় দেশের জন্য কাজে নিবেদিত। ৪৭ সালের দেশ বিভাগের মাত্রা ১৫ দিন পর সামাজিক সাংস্কৃতিক সংগঠন “তমুদ্দিন মজলিশ” গঠিত হয়। সেই তমুদ্দিন মজলিশ এর একনিষ্ঠ কর্মী ছিলেন অামার আব্বা মরহুম বদিউল আলম চৌধুরী।

১৯৪৮ সালে চট্টগ্রাম ক্যাম্পে যোগদানের মাধ্যামে তিনি সরাসরি সম্পৃক্ত হন। তমুদ্দিন মজলিশের মুখপাত্র হিসাবে “সাপ্তাহিক সৈনিক” পত্রিকা বের হয় এবং তারই প্রথম দাবী করে” পাকিস্তানের রাষ্ট্র ভাষা বাংলা না উর্দু”! সেই পত্রিকা রাতের অন্ধকারে জমিদারের নাতি হয়েও সাইকেলে করে ঘরে ঘরে পৌঁছে দেন অামার আব্বাসহ তার বন্ধুরা। দেয়ালে,দেয়ালে,সাটানো, পোস্টার।১৯ ৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী ঢাকার বুকে যখন গুলি চালানো হয়, তার খবর যখন চট্টগ্রাম এসে পৌঁছে তৎক্ষনাৎ লালদিঘীর মিটিং -এর অগ্রসেনানী ছিলেন অামার আব্বা। সেদিন চট্টগ্রাম এর সাহসী নারীরাও অান্দোলনে শরীক হন। ডাঃ খাস্তগীর স্কুলের ছাত্রীরা উৎসাহী হয়ে মিটিং- এ অানেন অামার আব্বা। ভাষাসৈনিক বদিউল আলম চৌধুরী চট্টগ্রাম কলেজে পড়াশুনাকালীন পাকিস্তান সরকারের রোসানলে পড়েন৷ এ ত্যাগী গুনীজনদের মাধ্যমে এ ভাষা,এ দেশ অামরা পেয়েছি। তিনি এবং তার পরিবারন অর্থ- সম্পদ দেশ ও সামাজিক কল্যানে নিবেদিত। তিনি ও তার পরিবার কাট্টলী নুরুল হক চৌধুরী স্কুল,মোহাম্মদ হাশিম নাজির দাতব্য চিকিৎসালয়সহ অন্য প্রতিষ্ঠানের জন্য ভৃমি দান করেন। আব্বার জীবনী মহান স্বাধীনতা সংগ্রামের ভূমিকা নিয়ে ভবিষ্যৎতে লেখার অাশা করি। লেখক: সাবেক এ.জি.পি ও এডভোকেট জজকোর্ট,চট্টগ্রাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net