কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইজিবাইক (টমটম)কে ধাক্কা দিয়ে সোজা খালে গিয়ে পড়লো প্রাইভেট কার।
এতে ইজিবাইকের তিন যাত্রীর অবস্থা গুরুতর। তাদের মধ্য থেকে ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২২ জানুয়ারি) বিকাল পৌনে ৫ টার দিকে কক্সবাজার সদরের ঈদগাঁও চান্দের ঘোনা এলাকায় ঘটনাটি ঘটে।
তাৎক্ষনিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা মোঃ আনোয়ার হোসাইন জানান, চাঁন্দেরঘোনা এলাকায় যাত্রীবাহী একটি ইজিবাইক রাস্তার পাশে অপেক্ষা করছিল।
কক্সবাজারমুখি সাদা রঙের একটি প্রাইভেট কার অতর্কিতে অবস্থায় ইজিবাইককে ধাক্কা দিয়ে সোজা খালে গিয়ে পড়ে।
এতে ইজিবাইকের একজন মহিলা যাত্রী গুরুতর আহত হয়েছে।
স্থানীয়দের সহায়তায় তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আহত কারো পরিচয় পাওয়া যায়নি।