1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজার হাসপাতালে অদ্ভুত শিশুর জম্ম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি

কক্সবাজার হাসপাতালে অদ্ভুত শিশুর জম্ম

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১
  • ২২২ বার

কক্সবাজার জেলা সদর হাসপাতালে চার পা ও তিন হাতবিশিষ্ট এক শিশুর জন্ম হয়েছে। তবে জন্মের কয়েক ঘণ্টা পরই মারা গেছে শিশুটি।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে মহেশখালীর ইসরাত জাহান (২০) নামের এক গৃহিণী অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম দেন।
হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. শিরিন আক্তার জাহান অস্ত্রোপচার করেন।

শিশুর বাবা জহির বলেন, গত ২৫ জানুয়ারি স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত সেবার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

তবে আর্থিক অসচ্ছলতার কারণে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে অপারেশনের মাধ্যমে স্ত্রীর ডেলিভারি করা হয়।

অস্ত্রোপচারে শিশুটি পৃথিবীর আলো দেখলেও আশ্চর্যজনক যে আমার সন্তানটি চার পা ও তিন হাতবিশিষ্ট। অদ্ভুত অসুস্থ শিশুটিকে আইসিইউতে রাখলেও দুপুরের দিকে পৃথিবীর মায়া ছেড়ে সে চলে যায়।

কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিক উছ সালেহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে শিশুটির জন্ম হয়। মাত্র ২৮ সপ্তাহ বয়সী হওয়ায় তাকে বাঁচানো যায়নি বলে ধারণা আমাদের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net