1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাটানি, উদ্ধার করল পথচারী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

কক্সবাজারে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাটানি, উদ্ধার করল পথচারী

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ২৬১ বার

কক্সবাজার সদরে রাস্তার পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পথচারীরা।

সোমবার (১১ জানুয়ারি) ভোরে কুকুরের টানাটানি থেকে নবজাতককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন পথচারীরা।

রেজাউল করিম নামের এক পথচারী বলেন, ভোরে হাঁটতে বের হয়ে দেখি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের রাস্তার পাশে কয়েকটি কুকুর কি একটা নিয়ে টানাটানি করছে।

দূর থেকে শিশুর মতো মনে হলে কাছে গিয়ে দেখি নবজাতককে নিয়ে কুকুরে টানাটানি করছে।

এছাড়া নবজাতকের পাশে একটি কাগজের বাক্সও রয়েছে।

তিনি আরও বলেন, হয়ত কেউ রাতে অথবা ভোরে কাগজের বাক্স ভরে সদ্য নবজাতকের দেহটি রাস্তার পাশে ফেলে দিয়েছে।

পরে আমরা কয়েকজন মিলে নবজাতকের মৃতদেহটি কুকুর কাছ থেকে উদ্ধার করে হাসপাতালের মর্গে পৌঁছে দিই।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহীন আব্দুর রহমান জানান, পথচারীরা নবজাতকের মৃতদেহটি হাসপাতালে নিয়ে এসেছে।

হাসপাতালের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ পরবর্তী ব্যবস্থা নিবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net