ঢাকা   ০৩:৫৭:৩৫ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা

কক্সবাজারে ৩ দিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণে ডিসি

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
  • ২৭৩ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে সোনার বাংলাদেশ।
এ ক্ষেত্রে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) সকালে কক্সবাজার প্রেস ক্লাব ও জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিনদিন ব্যাপী “সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ”র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)’র মহা পরিচালক একুশে পদকপ্রাপ্ত খ্যাতনামা সাংবাদিক জাফর ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ আরও বলেন, গণমাধ্যমেরআগে দেশের উন্নয়ন বাস্তবায়নের ভাবনা গাছ লাগানোর আগে ফল চাওয়ার মতো।

উন্নয়ন ও গণমাধ্যম এ দুটি শব্দের উপস্থিতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটি অপরটি ছাড়া ভারসাম্যহীন। গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের সাথে গণমাধ্যমের নিবিরতম সম্পর্ক রয়েছে। সরকার তথ্য অধিকার আইন করে গণমানুষের তথ্য অধিকার নিশ্চিত করেছে।

তাই সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)’র মহা পরিচালক একুশে পদকপ্রাপ্ত খ্যাতনামা সাংবাদিক জাফর ওয়াজেদ বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সারা বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করে।

বিশেষ করে কক্সবাজারকে এক নামে চেনে সবাই। কিন্তু রোহিঙ্গা ইস্যু নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে।

তবে কক্সবাজারের সাংবাদিকেরা রোহিঙ্গা সংকট নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে। যা প্রকৃত অর্থে দেশ প্রেমের বহিঃপ্রকাশ।

তাই কক্সবাজারের সাংবাদিকদের আন্তর্জাতিক মানের গড়ে তুলতে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)’র এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন তিনদিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের প্রশিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন নিপু ও প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)’র প্রশিক্ষক শাহ আলম সৈকত।

প্রশিক্ষণে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কক্সবাজার জেলা-উপজেলা পর্যায়ের প্রায় শতাধিক সাংবাদিক অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি