https://www.dailyshamolbangla.com/
কিশোরগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই স্লোগানে শনিবার (৯ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেড প্রাঙ্গণে এই কম্বল বিতরণের আয়োজন করা হয়।
দুস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভাপতি মাহফুজা নাজনীন দিষার চৌধুরী।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সাধারণ সম্পাদক মোসা. তানিয়া পারভীন।
এতে বিশেষ অতিথি ছিলেন সময় কিশোরগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সহ-সভানেত্রী হোসনা লায়েল, সালমা আক্তার ও প্রিয়াংকা নাথ।
প্রধান অতিথি কিশোরগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভাপতি মাহফুজা নাজনীন দিষার চৌধুরী বলেন, প্রতি বছরের ন্যায় এবারের শীতেও আমরা অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। এ ধরনের সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সমাজের বিত্তশালীরা এগিয়ে আসলে শীতার্তদের শীতের কষ্ট দূর হবে মন্তব্য করে তিনি প্রচণ্ড শীতে অসহায় মানুষের কষ্ট দূর করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।