ঢাকা   ০৬:৫৬:২৪ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা

কুলিয়ারচরে বিএনপির নির্বাচন বর্জন

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ২৭১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কিশোরগঞ্জে এজেন্টদের মারধর, কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং ইভিএমে জোর করে ভোট প্রদানের অভিযোগ এনে কুলিয়ারচর পৌরসভা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নূরুল মিল্লাত এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের বেতিয়ারকান্দির বাড়িতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী নূরুল মিল্লাত সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পৌর নির্বাচনের ১২টি কেন্দ্রের অধিকাংশ কেন্দ্রেই বিএনপির এজেন্টদের প্রথমে ঢুকতে বাধা দেওয়া হয় এবং পরে সবাইকে জোর করে বের করে দেওয়া হয়েছে। এ সময় বেশ কয়েকজন এজেন্টকে মারধর করা হয়।

এছাড়া কেন্দ্রে ভোটাররা ইভিএম মেশিনে আঙুলের ছাপ দেওয়ার পর জোর করে নৌকা প্রতীকে ভোট দিচ্ছে তাদের এজেন্ট ও বহিরাগতরা। ভোটাররা প্রতিবাদ করলে তাদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে বলেন এ বিএনপি নেতা।

সংবাদ সম্মেলনে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব শাহাদাত হোসেন শাহ আলমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা আশ্রাফুল আলম বলেন, এখন পর্যন্ত আমি যতগুলি কেন্দ্রে গিয়েছি কোনো রকম অনিয়ম পাইনি। সব কেন্দ্রে সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ চলছে। অনিয়ম নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি