1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মালখানা থেকে উধাও হওয়া অটো জুস তৈরির মেশিন ভৌতিকভাবে উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মালখানা থেকে উধাও হওয়া অটো জুস তৈরির মেশিন ভৌতিকভাবে উদ্ধার

সাবেত আহমেদ,

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ২৭০ বার

গোপালগঞ্জের কাশিয়ানীতে মোবাইল কোর্টে জব্দকৃত একটি অটো জুস্ মেকার মেশিন মালখানা থেকে উধাও হওয়ার প্রায় দেড় বছর পর ভৌতিকভাবে সেটি উদ্ধার হয়েছে। কাশিয়ানী উপজেলা অফিসের অফিস-সহকারি (নাজির) এস এম আবু হোসেন এ ঘটনায় সম্পৃক্ত বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, ২০১৯ সালের ১ জুলাই কাশিয়ানীর তৎকালীন উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট বরাশুর গ্রামে আব্দুল্লাহ আইচ ফ্যাক্টরীতে অভিযান চালায়। তখন বেশকিছু বোতলজাত নকল জুস ও চানাচুরসহ ওই জুস্ মেকার মেশিনটি জব্দ করে মালখানায় রাখা হয়। কিছুদিন পর অফিস-সহকারি (নাজির) এস এম আবু হোসেন গোপনে মালখানা থেকে মেশিনটি বের করে অবৈধ ব্যবসা করছিলেন। সম্প্রতি বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।
গত ১৮ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা মালখানার পাশ থেকে দু’শ্রমিককে সন্দেহবশত: আটক করে। পরে পিআইও অফিসের কর্মচারী (মাষ্টাররোল) রেজাউল লিখিত দিয়ে তাদের ছাড়িয়ে নেয়। জানা যায়, একটি মেশিন মালখানায় ঢোকানোর জন্য তাদেরকে ডেকে আনা হয়েছিল।
নাম প্রকাশ না করার শর্তে ওই শ্রমিকরা সাংবাদিকদের জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে রাতে ব্যর্থ হয়ে সকাল সাড়ে ৭টার দিকে আবু হোসেন এবং রেজাউল সহ উপজেলা কার্যালয়ের ৫-৬ জন কর্মচারি মিলে বিশালাকৃতির ভারী ওই মেশিনটি মালখানায় রাখেন।

মালখানার দায়িত্বে থাকা অফিস-সহকারি (নাজির) এস এম আবু হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। এদিকে ঘটনাটি জানাজানির পর থেকে রেজাউলকে খুঁজে পাওয়া যায়নি। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।
এঘটনার সত্যতা স্বীকার করে কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্রনাথ রায় বলেন, ইতোমধ্যে আবু হোসেনকে মালখানার দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। আরও কেউ এঘটনায় জড়িত থাকলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net