1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ওয়ারেন্টভুক্ত আসামী সহ আটক ৬ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১৫ রমযানের মধ্যে সকল শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে -ড. ইকবাল হোসাইন ভূইয়া  ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা চন্দনাইশে মালিককে গুলি করে হত্যা, ৩টি গরু লুট বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী সাটুরিয়ায় শিমুলিয়ার নববিবাহিতা শম্পা সূত্রধরের রহস্যজনক মৃত্যু, হত্যা অভিযোগ পরিবারের হাতিয়ায় সংসদ সদস্য হান্নান মাসুদের গাড়িবহরে হামলা, অবরুদ্ধসহ আহত ১০ বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ঈদগাঁওয়ে মাদক সরঞ্জামসহ জিয়াবুল গ্রেফতার ঈদগাঁওয়ে সাড়ে ৬ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাউল সৈয়দপুরে শহর জামায়াতের আমীর অসুস্থ দোয়ার আবেদন

চৌদ্দগ্রামে ওয়ারেন্টভুক্ত আসামী সহ আটক ৬

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ২৯৩ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামী সহ ছয়জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান এসআই আরিফ হোসেন ও এসআই মনির হোসেন। আটককৃতরা হলো: ১৫ কেজি গাঁজা সহ কালিকাপুর ইউনিয়নের বাঙ্গালমুড়ি গ্রামের এয়ার আহমদের ছেলে মো: রনি, ১০ বোতল ফেনসিডিল সহ বদরপুর গ্রামের রফিক মিয়ার ছেলে ইমরান হোসেন, ছুফুয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে নাজমুল আহমেদ প্রকাশ নুরু, ওয়ারেন্টভুক্ত ছুফুয়ার আলী মিয়ার ছেলে শামসুল হক, ঘোলপাশা ইউনিয়নের ঈশানচন্দ্রনগর গ্রামের মৃত অহিদ কসাইয়ের ছেলে রহিম কসাই ও কাশিনগর ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের মৃত তোরাব আলীর ছেলে সুলতান আহমেদ। চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, কুমিল্লার পুলিশ সুপার ফারুক হোসেনের নির্দেশে ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার তত্ত্বাবধানে থানার এসআই আরিফ হোসেন ও এসআই মনির হোসেনের নেতৃত্বে পুলিশের পৃথক টিম সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা সহ মো: রনি, ১০ বোতল ফেনসিডিলসহ ইমরান হোসেন ও নাজমুল আহমেদ নুরুকে আটক করে। এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামী শামসুল হক, রহিম কসাই ও সুলতান আহমেদকে গ্রেফতার করা হয়। আটককৃতদেরকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net