1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে পৌরসভার ৪নং ওয়ার্ডে নৌকার প্রার্থী জিএম মীরুর পথসভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে পৌরসভার ৪নং ওয়ার্ডে নৌকার প্রার্থী জিএম মীরুর পথসভা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ২৮২ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে আগামী ৩০ জানুয়ারি অুনষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌরসভার ৪নং ওয়ার্ডে আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী জিএম মীর হোসেন মীরুর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকালে পৌরসভার ৪নং ওয়ার্ডের এমএ করিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও আ’লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী জিএম মীর হোসেন মীরু।

পৌর আ’লীগের সহ-সভাপতি মো: আব্দুল জলিল জুলুর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি মো: সামছুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল। পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা কৃষকলীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, দপ্তর সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ, সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: কামরুজ্জামান, বন ও পরিবশে বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, উপজেলা যুবলীগের সভাপতি শাহজালাল মজুমদার, ইউপি চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, জয়নাল আবেদীন খোরশেদ, একরামুল হক, কাজী জাফর আহমেদ, উপজেলা কৃষকলীগের সভাপতি মো: আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌর আ’লীগের সহ-সভাপতি আব্দুল জলিল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদিউল আলম পাটোয়ারী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁ শামীম, কাউন্সিলর আব্দুল হালিম, কাউন্সিলর প্রার্থী কামাল উদ্দীন, আব্দুল মালেক কাজল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল আলম সবুজ, সাধারণ সম্পাদক মো: কাউছার হানিফ শুভ, যুগ্ম আহবায়ক কাজী আল রাফি, চৌদ্দগ্রাম বাজার কমিটির সাধারণ সম্পাদক মো: মনির হোসেন প্রমুখ। এসময় উপজেলা ও পৌরসভা আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net