1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জ্ঞানী রাজনীতিক ব্যাক্তিরা পরিচালনা করতে পারেন একটি শৃঙ্খল দেশ -ড.অনুপম সেন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

জ্ঞানী রাজনীতিক ব্যাক্তিরা পরিচালনা করতে পারেন একটি শৃঙ্খল দেশ -ড.অনুপম সেন

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৩০৮ বার

আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড.অনুপম সেন বলেছেন,জ্ঞান ছাড়া নেতা হওয়া যায়না।জ্ঞানী রাজনীতিক ব্যাক্তিরা পরিচালনা করতে পারেন একটি শৃঙ্খল দেশ। মানবিক চেতনা,মানুষের প্রতি দায়বদ্ধতা ব্যাক্তিরা শুধু সমাজ কিংবা দেশ নয় সারা বিশ্বকে আলোকিত করতে পারেন। যদি শিক্ষিত যুবকরা যার যার অবস্থান থেকে অন্যায়, অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সোচ্ছার হলে দেশ এগিয়ে যাবে। সমাজ থেকে অপরাধ দুর হবে। তিনি রবিবার বিকালে চট্টগ্রামের রাউজানের হলদিয়া হযরত এয়াছিন শাহ্ পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে মাদক নির্মূল ও সামাজিক অবক্ষয় রোধে বিশেষ ভূমিকা রাখায় তরুণ প্রজম্মের প্রতিনিধি, মেধাবী সংগঠক ফারাজ করিম চৌধুরীকে দেয়া গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরক্ত কথা গুলো বলেন।

হলদিয়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের বন্যারে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল। সভাপতিত্ব করেন সংবর্ধনা কমিটির আহবায়ক স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। বাস্তবায়ন কমিটির সচিব এস এম বাবর ও ডাক্তার নিক্সন চৌধুরী,অধ্যাপিকা সালসাবিল চৌধুরীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর রণজিৎ ধর। সংবর্ধিত অতিথি সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপির পুত্র তরুণ প্রজম্মের প্রতিনিধি ফারাজ করিম চৌধুরী বলেন আমাকে আপনারা সংবর্ধনা দিচ্ছেন,কেন দিচ্ছেন আমি কিন্তু জানিনা।এরপরও আমি এসে একটি সুশৃঙ্খল অনুষ্ঠান দেখে মুগ্ধ হয়েছি। আমি সব সময় সত্য কথাটি বলে পেলি।আজও কিন্তু তা বলব। গণতন্ত্র আমরা সকলেই বলি।কিন্তু আপনারা গণতন্ত্র কাকে বলে কিংবা গণতন্ত্র কী সেটি জানেন?আমি বলি আপনারা শুনুন গণতন্ত্র হচ্ছে আপনার যৌক্তিক দাবী কিংবা কথা গুলো উপস্থাপন করা। অপরাধ, দুনীতিমুক্ত, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা সম্মুন্নত রাখার পক্ষে ও মানবিক কর্মসূচি নিয়ে মানুষের পাশে থাকতে চাই।

অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ নুর মুহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,সহ সভাপতি স্বপন দাসগুপ্ত,যুগ্ন সম্পাদক বশির উদ্দিন খান,পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ,শিক্ষা অফিসার আবদুল কুদ্দুছ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ,মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, আ.লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী,নুরুল ইসলাম শাজাহান, মুক্তিযোদ্ধা আবু তাহের চৌধুরী,একে এম তৌহিদুল হায়দার চৌধুরী, তাজনুবা হায়দর চৌধুরী,
ইয়াছিন আবরার তৌকি, ইউনিয়ন আ.লীগ সহ সভাপতি আলহাজ মাহবুবুল আলম,সেক্রেটারী রুনু ভট্টচার্য,কলেজ অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা মুহাম্মদ মনছুর আলম,হাসান মুরাদ রাজু, আল্লামা সাইদুল আলম খাকীসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলরগণ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। আনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু আগে অথিতিবৃন্দরা স্কুল এন্ড কলেজ অাঙ্গীনায় ৩টি ফলদ চারা রোপন করে মোনাজাত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net