1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এক দফার আন্দোলনকে ব্যর্থ করতে বর্তমান যুবদল সরকারের সাথে আঁতাত করেছিল; অভিযোগ সাবেক নেতাদের - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

এক দফার আন্দোলনকে ব্যর্থ করতে বর্তমান যুবদল সরকারের সাথে আঁতাত করেছিল; অভিযোগ সাবেক নেতাদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৪১৬ বার
  1. যুবদলের কেন্দ্রীয় কমিটি ভেঙ্গে দেয়ার দাবীতে মিছিল শেষে সমাবেশে সরকারের সাথে বর্তমান যুবদল নেতাদের আঁতাত রয়েছে এমন অভিযোগ করে সংগঠনটির পদবঞ্চিত সাবেক নেতৃবৃন্দ। তারা অবিলম্বে বর্তমান যুবদলের কমিটি ভেঙ্গে নতুন কমিটি করার দাবী করেন। বক্তারা অভিযোগ করেন, বর্তমান কমিটির নেতাদের সাথে সরকারের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। একদফার আন্দোলনকে ব্যর্থ করতে, সরকারের ইচ্ছানুসারে যুবদলকে সাংগঠনিকভাবে দুর্বল করা হয়েছে। রাজপথের পরীক্ষিত, ত্যাগী, সক্রিয়দের বাদ দিয়ে অরাজনৈতিক ব্যাক্তিদের পদায়ন করা হয়েছে। ফলশ্রুতিতে রাজপথের কর্মসূচিতে যুবদলকে শক্তিশালীভাবে দেখা যায়নি।

জাতীয়তাবাদী যুবদলের চলমান কমিটি ব্যর্থ, অকার্যকর, নিষ্ক্রিয় অভিযোগ করে তা ভেঙ্গে রাজপথে সক্রিয়, ত্যাগী ও পরীক্ষিতদের সমন্বয়ে নতুন কমিটি চান যুবদল, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতারা।
আজ বেলা ১২টার সময় নয়াপল্টনস্থ চায়না টাউন মার্কেটের সামনে থেকে মিছিল শুরু করে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল শেষ করেন তারা।
বক্তব্যে নেতারা বলেন ২৫০ সদস্যের যুবদলের কমিটিতে অযোগ্য, নিষ্ক্রিয়, পলায়নোন্মুখদের দিয়ে কমিটি করা হয়েছিল। ফলশ্রুতিতে সরকার পতনের একদফা আন্দোলনে গুটিকয়েক বাদে অধিকাংশ যুবদল নেতাদের রাজপথের কর্মসূচিতে দেখা যায়নি। আন্দোলন চলাকালীন সময়ে অনেককেই পরিবারের সদস্যদের নিয়ে বিদেশ ভ্রমনের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করতে দেখা গেছে। ঘোষিত হরতাল অবরোধ কর্মসূচি সফল করার পরিবর্তে অনেকেই নিজ ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে কর্মসূচি পালন থেকে দূরে থেকেছে।
বক্তারা বিশেষ ভাবে উল্লেখ করেন যে, ২৯ শে জুলাই ২০২৩ সালের চুড়ান্ত আন্দোলনের দিন যুবদল সভাপতি রাজপথ থেকে পুলিশ দেখে দৌড়ে পালিয়ে গিয়ে যুবদলের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনকে ইমেজ সংকটে ফেলেছেন।
বক্তারা আরো দাবি করেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। নির্বাহী কমিটির কোন সভা ডাকলে সেখানে অধিকাংশ নেতাইই উপস্থিত হন না। স্বচ্ছতা জবাবদিহিতার অভাবে জেলা উপজেলা লেভেলে নিষ্ক্রিয়তা, আর্থিক কেলেঙ্কারির মতো ঘটনা ঘটলেও তার কোন বিচার হচ্ছে না। এককথায় বর্তমান যুবদলের কমিটি অকার্যকর হয়ে পড়েছে। এমতাবস্থায় বর্তমান কমিটি ভেঙে নতুন কমিটি করা সময়ের দাবি।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, আব্দুল মোমিন সবুজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি তারিক উজ জামান, শোয়াইব খন্দকার, আশরাফুর রহমান বাবু, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মাহবুব আলম সিকদার, যুবদল নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ আবেদিন প্রিন্স, আহসানউল্লাহ তূষার, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শরিফ।

এছাড়াও মিছিলে আরো উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি জাকির হোসেন খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মাসুদ সরকার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক তত্ব ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার রিয়াজ, সদস্য নাজমুল হাই রায়হান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবাদুল হক পারভেজ, খন্দকার কাকন,
যুবদল নেতা জাহাঙীর আলম খান, রাসেল মিয়া, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি নিজাম হাওলাদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net