1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় স্ত্রীর সাথে অভিমান করে পিকআপ চালকের আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

ডেমরায় স্ত্রীর সাথে অভিমান করে পিকআপ চালকের আত্মহত্যা

মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ২৫৪ বার

রাজধানীর ডেমরায় স্ত্রীর সঙ্গে অভিমান করে আবুল কালাম আজাদ সবুজ (৩০) নামে এক পিকআপ চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। শনিবার রাতে ডেমরার বামৈল বালুর মাঠ এলাকার হারুন অর রশিদের বাড়ী থেকে সবুজের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি হারুন অর রশিদের বড় ছেলে। পরে সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে শনিবার রাতেই ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত চার বছর আগে আইরিন নামে ডেমরার এক মেয়ের সাথে বিয়ে হয় সবুজের। পরবর্তীতে তাদের সম্পর্কের অবনতি ঘটলে সংসারে কলহ লেগেই থাকত। গত ২২ ডিসেম্বর মেয়েটি তার স্বামীকে রেখে চলে যায়।

আরও জানা যায়, শনিবার সকালে মৃতের অন্য দুই ভাই ও বাবা কাজে বেরিয়ে যান। বিকালে সবুজের ছেলে ইয়ামিনকে সঙ্গে নিয়ে বাইরে যান তার মা। সন্ধায় তিনি বাড়ী ফিড়ে দেখেন মেইন গেট ও ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। এ সময় স্থানীয়দের সহযোগীতায় টিনের চাল দিয়ে ঘরে প্রবেশ করে দরজা খুলে দেখা যায় সবুজ তার বেড রুমে লোহার এঙ্গেলের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে আছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. শরীফ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net