1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় ২০ হাজার পিস ইয়াবাসহ ৬ মাদক চোরাকারবারি গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১৫ রমযানের মধ্যে সকল শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে -ড. ইকবাল হোসাইন ভূইয়া  ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা চন্দনাইশে মালিককে গুলি করে হত্যা, ৩টি গরু লুট বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী সাটুরিয়ায় শিমুলিয়ার নববিবাহিতা শম্পা সূত্রধরের রহস্যজনক মৃত্যু, হত্যা অভিযোগ পরিবারের হাতিয়ায় সংসদ সদস্য হান্নান মাসুদের গাড়িবহরে হামলা, অবরুদ্ধসহ আহত ১০ বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ঈদগাঁওয়ে মাদক সরঞ্জামসহ জিয়াবুল গ্রেফতার ঈদগাঁওয়ে সাড়ে ৬ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাউল সৈয়দপুরে শহর জামায়াতের আমীর অসুস্থ দোয়ার আবেদন

ডেমরায় ২০ হাজার পিস ইয়াবাসহ ৬ মাদক চোরাকারবারি গ্রেফতার

বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৩০৩ বার

রাজধানীর ডেমরায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি-লালবাগ জোনাল টিম) গোয়েন্দা লালবাগ বিভাগের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ ৬ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার ইয়াবার মূল্য আনুমানিক ৬০ লক্ষ টাকা। এ সময় সাদা একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-৩৫-৪৮৯৬) জব্দ করা হয়। সোমবার আদালতে পাঠানো হলে ওইদিন বিকালে আদালত তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন। রোববার দিবাগত রাতে সুলতানা কামাল সেতুর নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুরের ছেংগারচর থানার হাশিমপুর গ্রামের মো. দ্বীন ইসলামের ছেলে মো. ফারুক হোসেন (৩৩), রংপুরের পীরগঞ্জ থানার ৩ নংওয়ার্ড চক করিম গ্রামের মো. আতোয়ার মন্ডলের ছেলে মো. ইউনুস আলী (৩৪-ড্রাইভার), ফরিদপুরের ভাঙ্গা থানার মনসুরাবাদ গ্রামের মো. শাহ আলম শেখের ছেলে মো. তারেক (৩২), ঢাকার ভাটারা থানাধীন নয়ানগর মোল্লাপাড়া গ্রামের মো. ইউসুফ মোল্লা (২৪), চাঁদপুরের উত্তর মতলব থানার আম্মাকান্দা গ্রামের মো. মোস্তফার ছেলে মো. কালাম (৩০), খুলনার খালিশপুর থানার খালিশপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মো. আলী আজম (৪৪)। এ ঘটনায় পাইকারী ইয়াবা কারবারি টেকনাফের উখিয়া থানা এলাকার নূর আলম (৩৫) পলাতক রয়েছে। এ বিষয়ে রোববার রাতে ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে উক্ত আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মামলার বাদি গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ পরিদর্শক মো. ইসমাইল হোসেন বলেন, ওই মাদক ব্যবসায়ীদের গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে টেকনাফের নূর আলমের কাছ থেকে ইয়াবা ঢাকায় এনে বিক্রি করে যুব সমাজকে ধ্বংস করে আসছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net