1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ২৫৭ বার

বাগেরহাট জেলার, রামপালে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত হয়েছেন। মঙ্গলবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলার বড় সন্নাসি গ্রামের সমাদ্দার বাড়িতে এই ঘটনা ঘটে। আহত মা ছেলেকে উদ্ধার করে স্থানীয়রা বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছেন। আহতরা হলেন, বড় সন্নাসি গ্রামের অমল কৃষ্ণ সমাদ্দারের স্ত্রী মায়া সমাদ্দার (৬০) এবং তার ছেলে লিংকন সমাদ্দার টিপু (৩৫)।

আহত মায়া সমাদ্দার বলেন, সোমবার সন্ধ্যায় বাড়ির অদূরের উত্তর পাড়া বড়সন্নাসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল থেকে পানি নিয়ে আসছিলাম। আমার প্রতিবেশী ননী সমাদ্দারের বাড়ির শিশুরা রাস্তার মাঝে দাড়িয়ে ছিল। আমি একা একাই বলছিলাম সন্ধ্যার সময় শিশুদের রাস্তার মাঝে না দাড়াতে তাদের গায়ে ধাক্কা লাগতে পারে। পরবর্তীতে আমার ছেলে লিংকন সমাদ্দার টিপুও ননীদের বাড়ির লোকজনকে বিষয়টি জানায়। এর জেরে মঙ্গলবার সকালে আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে ননীর বাবা পিনাকী সমাদ্দার, ননীর মা আদুরী সামাদ্দার ও ননীর স্ত্রী রুপা সমাদ্দার আমার ছেলে টিপুকে ধরে রাখে এবং ননী আমার ছেলেকে কুড়াল দিয়ে পিটাতে এবং দাও দিয়ে বিভিন্ন স্থানে কোপাতে শুরু করে। এক পর্যায়ে আমার ছেলে পাশের ডোবায় পড়ে গেলে ননী তাকে ডোবার পানিতে চুবাতে শুরু করে। আমি আমার ছেলেকে বাঁচাতে গেলে ওরা আমাকেও মারধর করে। পরে আমার ছেলেকে মৃত ভেবে তারা ফেলে দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে ও আমার ছেলেকে হাসপাতালে ভর্তি করে।

আহত টিপু বলেন, ননী আমার চোখে আঙ্গুল ঢুকিয়ে দেয়। আমার পা ও হাতে দাও দিয়ে কোপ দেয়। পরে ডোবায় চুবায়। আমাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। আমি এর বিচার চাই।

টিপু ও ননীদের প্রতিবেশী দুলাল সমাদ্দার, তুলসি সমাদ্দার বলেন, ননী ও তার পরিবার একটি অসামাজিক পরিবার। তারা বিভিন্ন সময় এলাকার বিভিন্ন লোককে মারধর করেছেন। তাদের মারধর ও অত্যাচারের কারণে দুটি পরিবার এলাকা ছেড়ে গেছেন। ওরা এখন অন্যায়ভাবে এই পরিবারটির উপর হামলা করল এটা মেনে নেওয়া যায় না। এর আগেও সাবেক ব্যাংকার অমল কৃষ্ণ সমাদ্দারকে মারধর করেছে। আমরা এই পরিবারটির দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net