1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরের বিরলে ট্রাক চাপায় একই মোটর সাইকেলের ৩ আরোহী নিহত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত জুলাই আন্দোলনের শহীদদের নিয়ে চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণের আহ্বান- বাংলাদেশ সুশীল ফোরাম  যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকেলের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণাকে হত্যার অভিযোগে মানববন্ধন ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

দিনাজপুরের বিরলে ট্রাক চাপায় একই মোটর সাইকেলের ৩ আরোহী নিহত

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
  • ২৯০ বার

দিনাজপুরের বিরলে ট্রাকের চাপায় একই মোটরসাইকেলের তিন আরোহীর সবাই একসাথে নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১১ টায় দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের জয়নুল মুদিখানা সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে-বিরল উপজেলার ফরক্কাবাদ ডাঙ্গাপাড়া গ্রামের বেলাল হোসেন এর পুত্র লাজু ইসলাম (২৫), শরিফ উদ্দীন এর পুত্র মামুন হোসেন (৩০) ও মোজাম এর পুত্র আনোয়ার হোসেন (৩০)।
বিরল ফায়ার সার্ভিস স্টেশন এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ আজাহারুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাতে একটি টিভিএস এ্যাপাচী মোটর সাইকেল নিয়ে ওই তিন যুবক দিনাজপুর শহর থেকে বাড়ী ফিরছিলো। রাত সাড়ে ১০ টায় বিরল উপজেলার জুলু মুদিখানা নামক স্থানে বোচাগঞ্জ থেকে দিনাজপুর শহরের দিকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট- ১৮-৭৯০২) সাথে মোটরসাইকেলটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে ট্রাকের নীচে পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
খবর পেয়ে বিরল ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌছে রাত ১১টায় তাদের সহযোগিতায় বিরল থানা পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার সাথে সাথে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
বিরল থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নিয়ে পরিবারের নিকট লাশ হস্তান্তর করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে দেয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net