1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নগরীর বিভিন্ন স্পটে হাতপাখার নির্বাচনী গণসংযোগ দুর্নীতি অপচয় অপব্যয় রোধ করে জনগণের সেবা বাড়াবো - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি

নগরীর বিভিন্ন স্পটে হাতপাখার নির্বাচনী গণসংযোগ দুর্নীতি অপচয় অপব্যয় রোধ করে জনগণের সেবা বাড়াবো

মেয়র প্রার্থী আলহাজ জান্নাতুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ২৮০ বার

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা সৈয়দ আবুল খায়ের মুহাম্মদ ইসহাক (সাহেবজাদা মরহুম পীর সাহেব চরমোনাই) বলেছেন, চট্টগ্রামকে নিরাপদ ও শান্তির নগরীতে পরিণত করতে হাতপাখা মার্কায় ভোট দিয়ে সৎ যোগ্য ও খোদাভীরু প্রার্থী আলহাজ জান্নাতুল ইসলামকে জয়যুক্ত করুন। ইসলামী আন্দোলনের প্রার্থী জয়ী হলে চট্টগ্রাম হবে শান্তির নগরী; ইসলামী আন্দোলনের শাসনে নারী-শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, যুবকদের চরিত্র সংশোধন ও মাদক প্রতিরোধ করা হবে এবং সংখ্যালঘুরা পাবে তাদের পরিপূর্ণ মর্যাদা ও অধিকার। আজ (শুক্রবার) আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র প্রার্থী আলহাজ জান্নাতুল ইসলামের সমর্থনে নগরীর ইপিজেড, জিইসি, দেওয়ানহাট ও আগ্রাবাদসহ বিভিন্ন স্পটে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র পদপ্রার্থী জননেতা আলহাজ জান্নাতুল ইসলাম বলেছেন, দেশের উন্নয়নে বরাদ্দের অধিকাংশ টাকা খোড়খুড়ি, অপরিকল্পিত ব্যয়, অপচয় ও অপব্যয়ে বরবাদ হয়ে যায়। মেয়র নির্বাচিত হলে দুর্নীতি মূলোৎপাটন করবো এবং যাবতীয় অপব্যয় ও অপচয় রোধ করে জনগণের সেবা ও সেবার মান বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। তিনি বলেন, জনপ্রতিনিধিরা পরিকল্পিত ব্যয়, সততা ও আমানতদারির সাথে দায়িত্ব করলে কোটি কোটি টাকা বেঁচে যাবে, আর তা দিয়ে জনগণের সেবা ও সেবার মান বাড়ানো যায়। ইসলামী আন্দোলনের শাসনে সিটি কর্পোরেশনের অফিস হবে জনগণের অফিস, আমার দল, দল ও দলের নেতা-কর্মিরা কোনো ধরনের সুবিধা পাবে না। সিটি কর্পোরেশন হবে দলীয় প্রভাব ও স্বজনপ্রীতিমুক্ত।

পথসভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ও ঢাকা সিটি দক্ষিণের মেয়র প্রার্থী আলহাজ আবদুর রহমান, চট্টগ্রাম মহানগর সহসভাপতি আলহাজ আবুল কাসেম মাতুব্বর, আলহাজ মুহাম্মদ ইকবাল, কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম কবির, ডা. মুহাম্মদ রেজাউল করীম, মাওলানা সগীর আহমদ চৌধুরী, মাওলানা তরিকুল ইসলাম, ছাত্রনেতা মুহাম্মদ নাজিম উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net