ঢাকা   ০৭:০৯:২৬ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা

নৌকায় আগুন লেগে মারা গেলেন মাঝি

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ সংবাদদাতা:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ৩০৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কিশোরগঞ্জের নিকলীতে ভাসমান নৌকায় আগুন লেগে ঘুমন্ত অবস্থায় জহুর উদ্দিন (৪২) নামের এক মাঝি নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ছেলেসহ আরও চারজন।

শুক্রবার (১৫ জানুয়ারি) ভোরে নিকলীর সিংপুর বাজার নৌকা ঘাটে এ দুর্ঘটনা হয়। নিহত জহুর উদ্দিন নিকলী উপজেলা সদরের মগলহাটি গ্রামের করিম উদ্দিনের ছেলে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে প্রাথমিকভাবে তিনজনের নাম জানা গেছে। তারা হচ্ছেন- নিহত জহুর উদ্দিনের ছেলে বাপ্পি (১৩), নিকলী সদরের আবু সামার ছেলে আবুল হাশেম (২৫), একই সদরের ইসরাফিলের ছেলে তারেক ও জারইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সিংপুর বাজারে একদিনের মেলা ছিল। মুড়ি-মুড়কিসহ নৌকা নিয়ে মেলায় যান জহুর উদ্দিন ও তার লোকজন।

মেলা শেষে তারা ঘাটে ধনু নদীতে নৌকায় ঘুমিয়ে পড়েন। শেষ রাতে নৌকায় আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে এসে ভেতর থেকে পাঁচজনকে উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলেই নিহত হন নৌকার মাঝি জহুর উদ্দিন।

আহতদের প্রথমে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মশার কয়েল থেকে আগুন লাগে। পরে নৌকায় থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন পুরো নৌকায় ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি