1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বরুড়া লক্ষীপুর ইউপি নির্বাচনে ইকবাল মাহমুদ কে- চেয়ারম্যান পদে দেখতে চায় আওয়ামী লীগের তৃনমুল। - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

বরুড়া লক্ষীপুর ইউপি নির্বাচনে ইকবাল মাহমুদ কে- চেয়ারম্যান পদে দেখতে চায় আওয়ামী লীগের তৃনমুল।

এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ২৬৩ বার

আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে বরুড়া উপজেলার ১৪ নং লক্ষীপুর ইউনিয়নে ইকবাল মাহমুদকে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়ন চান আওয়ামী লীগের তৃনমুলের
নেতাকর্মীরা।ইকবাল মাহমুদ কেন্দ্রীয় কৃষক লীগের নির্বাহী সদস্য। তিনি বরুড়া উপজেলার লখিপুর ইউনিয়ন পাঁচথুবি গ্রামে মৃত রৌশন আলীর ছেলে।

গত (১৫ জানুয়ারী) শুক্রবার চিতোষী রেল স্টেশন উত্তর মাঠে লক্ষীপুর ইউনিয়নে আওয়ামী লীগে অঙ্গ সংগঠন নেতা-কর্মীদের উদ্যাগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দলের তৃণমুলের কর্মীরা বক্তব্যে বলেন, ইকবাল মাহমুদ একজন বিশ্বস্ত কর্মী আমাদের আস্তা বাজন তিনি বিভিন্ন ধমীয়-সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের এবং দলীয় ও সাংস্কৃতিক অঙ্গণে বিরাট অবদান রেখেছেন। বিভিন্ন উন্নয়নে কর্মকান্ডের সততার মাধ্যমে উপজেলা ও ইউনিয়নে সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে অবস্থান তৈরী হয়েছে। এ মানুষটিকে নির্বাচিত করতে পারলে তার দ্বারা প্রকৃত একজন সমাজসেবীর সেবা পাওয়া যাবে। এসব বিবেচনায় দীর্ঘদিনের স্বপ্ন পূরুণে ইকবাল মাহমুদ কে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী করে তাকে নিয়েই ভোট করতে ছায় তারা। ইকবাল মাহমুদ দিয়ে এবার সত্যিকার অর্থেই ইউনিয়নে একজন পরীক্ষিত, আর্দশিক নেতৃত্ব হতে চলেছেন । যার মাধ্যমে সম্ভব মডেল ইউনিয়ন রুপান্তরিত করা। তারা বলছে, অনেক দেখা হয়েছে আর নয় এবার প্রার্থীর পারিবারিক ও সামাজিক পরিচিতি, আর্থিক স্বচ্ছলতা, কর্মী-বাহিনী, আদর্শিক নেতৃত্ব, পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ ও উন্নয়ন মানসিকতা ইত্যাদি বিচার বিশ্লেষণ করে এবার তারা ইকবাল মাহমুদকে চাই।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ সভাপতি হাজী মোঃ বেলায়েত, ইউপি সাবেক
চেয়ারম্যান আবুল খায়ের, বীর মুক্তিযুদ্ধ হারুন অর রশিদ মেম্বার, আনিছুর রহমাম রাজু, রফিকুল ইসলাম বি,কম, হাজী মোঃ ছফি উল্যাহ্, অওয়ামীলীগের নেতা নজরুল ইসলাম, লুতফুর রহমান আজাদ, যুবলীগ নেতা-জাকির হোসেন ও ছাত্র লীগ নেতা মোঃ মহিন উদ্দীন প্রমূখ্য

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net