ঢাকা   ০৬:৩৩:০৪ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা

বাঁশখালী প্রবাসী ঐক্য পরিষদের শীতবস্ত্র উপহার পেল এতিম শিশুরা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৩৭৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাঁশখালী প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) সকালে শিলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর ‘দারুল হিকমা ইসলামীয়া মাদরাসা ও এতিম খানা’য় প্রথম ধাপে মাদরাসার এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অফ্রিকার মোজাম্বিকে বাঁশখালী প্রবাসীদের সংগঠন ‘বাঁশখালী প্রবাসী ঐক্য পরিষদ’র উদ্যোগে পরিষদের প্রতিষ্ঠাতা এম. আর মুজিবের সার্বিক সার্বিক ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক শিব্বির আহমদ রানা, ঐক্য পরিষদের বাঁশখালী প্রতিনিধি মুহাম্মদ ফারুকুল ইসলাম, সৌরভ দেবনাথ, দারুল হিকমা মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা মুহাম্মদ ইদ্রিস, সহকারী পরিচালক মাওলানা আহমদ হাছান, সিনিয়র শিক্ষক মফজল আহমদ প্রমূখ।

শীতবস্ত্র বিতরণকালে সাংবাদিক শিব্বির আহমদ রানা বলেন, ‘প্রবাসীরা এদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। করোনাকালীন সময়ে বিদেশে থেকে এলাকার মানুষের কথা ভাবছে এটা গর্বের বিষয়। এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার মতো মহৎ কাজের জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান।

প্রবাসী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা এম. আর মুজিব বলেন, ‘আমরা প্রবাসী বাঁশখালীর লোকজন সংঘবদ্ধভাবে দেশের মানুষের জন্য সেবামূলক কাজ করে যাচ্ছি। সাধ্যের মধ্যে অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ইতোমধ্যে আমরা অসহায়দের চিকিৎসা সেবা, কন্যাদায়গ্রস্থ পরিবারের পাশে দাড়ানো মানবিক কাজ করে যাচ্ছি। শীতার্ত অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ মাসব্যাপী অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রবাসীদের কম্বল পেয়ে এতিম ও হতদরিদ্ররা খুশি হয়ে বিদেশে বসবাসরত সকল প্রবাসীদের জন্য দোয়া কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি