1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে সাংবাদিকের ওপর হামলাকারী সন্ত্রাসী বেলাল গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি

বাঁশখালীতে সাংবাদিকের ওপর হামলাকারী সন্ত্রাসী বেলাল গ্রেফতার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ২৬২ বার

বাঁশখালী উপজেলার দারুল কারীম মাদ্রাসার পরিচালক সাংবাদিক শফকত হোসাইন চাটগামীর ওপর হামলাকারী সন্ত্রাসী ও ইয়াবা কারবারি বেলালকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আজ (২২ জানুয়ারি) শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলা সদরের জি,এস প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত সন্ত্রাসী বেলালের বিরুদ্ধে নারী নির্যাতন ও লোকজনকে মারধর, হুমকি ধমকি ও চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে। তার হাতে নির্যাতনের শিকার হয়েছেন চিকিৎসক, শিক্ষক ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১০,১১ ও ১২ জানুয়ারি বাঁশখালী পৌরসদরে অনুষ্ঠিত দারুল কারীম মাদ্রাসার বার্ষিক সভায় দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে ওই মাদ্রাসার পরিচালক বাঁশখালী প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক চট্টগ্রাম মঞ্চ পত্রিকার বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক শফকত হোসাইন চাটগামীর ওপর গত ১৭ জানুয়ারি রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে উত্তর জলদী বাহারউল্লাহ পাড়া এলাকার মৃত আবদুল মাজেদের পুত্র মো. বেলাল পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় সন্ত্রাসী বেলাল সাংবাদিক চাটগামীর উপর চলন্ত মোটর সাইকেল তুলে দেওয়াসহ আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও মারধর করে। ঘটনার পর পরই মাদ্রাসার পরিচালক সাংবাদিক শফকত হোসাইন চাটগামী হামলাকারী সন্ত্রাসী বেলালকে প্রধান আসামী করে অজ্ঞাতনামা আরও ৩/৪ জনের বিরুদ্ধে বাঁশখালী থানা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের ৫ দিন পর শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলা সদরের জি,এস প্লাজার সামনে
প্রকাশ্যে ঘুরাফেরা করার সময় সন্ত্রাসী বেলালকে গ্রেফতার করে থানা পুলিশ। এর আগে গত কাল সকালে দারুল কারীম মাদ্রাসার সামনে তার লোকজন নিয়ে মহড়া ও আতঙ্ক সৃষ্টিসহ মামলার বাদীকে হুমকি ধমকি দিচ্ছিল সন্ত্রাসী বেলাল।

মামলার তদন্তকারী কর্মকর্তা বাঁশখালী থানার এসআই দীপক কুমার সিংহ জানান, ‘মাদ্রাসা পরিচালক ও সাংবাদিক শফকত হোসাইন চাটগামীর ওপর হামলাকারী সন্ত্রাসী বেলালকে প্রকাশ্যে ঘুরাফেরার সময় জি,এস প্লাজার সামনে থেকে গ্রেফতার করা হয়েছে।’

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, ‘সাংবাদিকের ওপর হামলাকারী গ্রেফতারকৃত বেলালকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে নারী নির্যাতনের ওয়ারেন্টভূক্ত আরও একটি মামলা পাওয়া গেছে। এর বাহিরেও অন্য কোন মামলা আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বল জানান তিনি।

ছবি ক্যাপশন : বাঁশখালীতে পুলিশের হাতে আটক সাংবাদিকের উপর হামলাকারী সন্ত্রাসী বেলাল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net