মোঃ সাইফুল ইসলাম, নাঙ্গলকোট:
কুমিল্লা জেলা নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন মগুয়া বাড়াফুলগাঁও যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল আজ শুক্রবারে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন পেরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার ইসমাইল হোসেন মজুমদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং পেরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন আহমেদ মজুমদার, শাহ আমানত হজ্ব কাফেলার পরিচালক ও পেরিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাইন উদ্দিন মজুমদার,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীরুল হক ইমরান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আরাফাত রহমান সবুজ, পেরিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম, যুগ্ন-আহবায়ক মোস্তাফিজুর রহমান লিটন,৫নং ওয়ার্ড মেম্বার বাবুল গাজী, ৩নং ওয়ার্ড মেম্বার আক্তার হোসেন,২নং ওয়ার্ড মেম্বার আবু জাফর, ৪নং ওয়ার্ড মেম্বার শহীদুল্লাহ, যুবলীগ নেতা বিলাল,
প্রধান ওয়ায়েজিন হিসেবে আলোচনা পেশ করেন কুমিল্লা কান্দিরপাড় আল-আমিন জামে মসজিদের খতিব হযরত হাফেজ মাওলানা নজরুল ইসলাম চাঁদপুরী।
বিশেষ ওয়ায়েজিন হিসেবে আলোচনা পেশ করেন কুমিল্লা জেলা শাখার ক্বারীয়ানা কুরআন শিক্ষা ফাউন্ডেশন এর পরিচালক হাফেজ ক্বারী মাওলানা মোস্তাফিজুর রহমান মাগুরা, পেঁচরা দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা মীর মুহাম্মদ আব্দুল ওয়াদুদ বুলবুলি, বাড়াফুলগাঁও জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুর রহিম জুনাইদ।