1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার গোপালপুরে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত জুলাই আন্দোলনের শহীদদের নিয়ে চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণের আহ্বান- বাংলাদেশ সুশীল ফোরাম  যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকেলের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণাকে হত্যার অভিযোগে মানববন্ধন ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

মাগুরার গোপালপুরে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১
  • ২৩৯ বার

মাগুরা শ্রীপুরের গোপালপুর সম্মিলিত কবরস্থান কমিটির উদ্যোগে ৫ম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কুরআন ও হালকায়ে জিকির মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারি সোমবার রাতে গোপালপুর সম্মিলিত কবরস্থান সংলগ্ন মাঠে কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ কাজী আবুল হাশেম এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিযার পুরস্কারপ্রাপ্ত প্রধান ইমাম মাওলানা মুফতি মাহফুজুর রহমান,হাকিমপুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ বিশেষ মিডিয়া ব্যাক্তিত্ব ঠিকানা টিভির চেয়ারম্যান কবীর বিন সামাদ,শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ, শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান। গোপালপুর জামে মসজিদের প্রধান খতিব মাওলানা হাবিবুর রহমানের সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন- কালুপাড়া কাসেমুল উলুম কওমী মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মুফতি রিজাউল করীম,জামিয়া ইসলামিয়া মিজানুল উলুম ও এতিমখানার মুহতামিম মাওলানা মুফতি জহিরুল ইসলামসহ স্থানীয় ওলামায়ে কেরামগন। মাগুরা,রাজবাড়ী,ফরিদপুর,ঝিনেদাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ধর্মপ্রাণ নারী পুরুষেরা গভীর রাত জেগে পবিত্র কুুুরআনের মনোমুগ্ধকর তাফসির ও ইসলামী সঙ্গীত উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net