1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি চন্দনাইশ উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও বীজ বিক্রয়ে জরিমানা বন্যার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: মিলন ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা ছড়াখাল থেকে বালি লুট, ধ্বসে পড়েছে সড়ক, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি

মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১
  • ২৬৩ বার

মাগুরার শ্রীপুরে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন এবং অপর জন আহত হয়েছে বলে জানা গেছে ।
১১জানুয়ারি সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মুস্তাক আহম্মেদ নয়ন (৩০)। তিনি শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া গ্রামের মৃত আকতার হোসেনের ছেলে। পুলিশ ও ব্যবসায়ী আকরাম হোসেনসহ স্থানীয় অনেকেই জানায়, রাতে শ্রীপুর উপজেলায় অফিসার্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত ব্যাডমিন্ট খেলা দেখার জন্য নয়ন মোটর সাইকেলে যোগে তার চাচাত ভাই মাহফুজকে সঙ্গে নিয়ে শ্রীপুর উপজেলা সদরের দিকে রওনা দিলে শ্রীপুর শহরে পৌঁছানোর পূর্বেই সারঙ্গদিয়া গ্রামের ফায়ার সার্ভিস অফিস এলাকায় মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা মেরে পড়ে যান,এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরন করেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ মাসুদ মোটরসাইকেল দুর্ঘটনায় মুস্তাক আহম্মেদ নয়নের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।১২জানুয়ারি বেলা ১১টায় কমলাপুর কলেজ মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে দাফন করা হবে।
মেধাবীছাত্র মুস্তাকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net