1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়ি রাজপাড়া ক্রীড়া সংঘ'র উদ্যোগে ৫ম কার্যনির্বাহী কাউন্সিল অনুষ্ঠিত সভাপতিঃ আব্রে মারমা, সম্পাদকঃ সুইচিং মারমা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি চন্দনাইশ উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও বীজ বিক্রয়ে জরিমানা বন্যার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: মিলন ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা ছড়াখাল থেকে বালি লুট, ধ্বসে পড়েছে সড়ক, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি

মানিকছড়ি রাজপাড়া ক্রীড়া সংঘ’র উদ্যোগে ৫ম কার্যনির্বাহী কাউন্সিল অনুষ্ঠিত সভাপতিঃ আব্রে মারমা, সম্পাদকঃ সুইচিং মারমা

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৪১৩ বার

মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী অরাজনৈতিক ক্রীড়া ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাজপাড়া ক্রীড়া সংঘ’র ৫ম কার্যনির্বাহী কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ জানুয়ারি) দুপুর ২টায় মহামুনি হেডম্যান কার্যালয়ে আব্রে মারমা’র সভাপতিত্বে কাউন্সিলের শুভ উদ্বোধন ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা মংপ্রু সাইন বাহাদুর ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজ কুমার সুইচিংপ্রু।

উসাচিং মারমা বাবু’র সঞ্চালনায় কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। মানিকছি থানা অফিসার ইনচার্জ আমির হোসেন, রাজপাড়া ক্রীড়া সংঘ’র উপদেষ্টা মংক্রো মারমা, নিপ্রু মারমা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন রাজপাড়া ক্রীড়া সংঘ’কে ৫০ হাজার টাকা ও ক্রীড়া সামগ্রী প্রদানের আশ্বাস দেন।এছাড়াও বীর মুক্তিযোদ্ধা মংপ্রু সাইন বাহাদুর ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান।

পরে দ্বিতীয় বারের মত আব্রে মারমাকে সভাপতি ও সুইচিং মারমাকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net