1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোজাম্বিকে করোনা উপসর্গ নিয়ে বাঁশখালী প্রবাসীর মৃত্যু! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি

মোজাম্বিকে করোনা উপসর্গ নিয়ে বাঁশখালী প্রবাসীর মৃত্যু!

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ২৪৮ বার

পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিক মানিকা প্রভিন্সিয়া সিমুই শহরে করোনা উপসর্গ নিয়ে আব্দুল মালেক মানিক (৪০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

খবর নিয়ে জানা যায়, কয়েকদিন আগে আব্দুল মালেক মানিকের ম্যালেরিয়া হয়। ম্যালেরিয়া থেকে পুরাপুরি সুস্থ্য হওয়ার আগে জ্বর-সর্দি অনুভব করলে বাসায় করোনার প্রাথমিক চিকিৎসা নেন। ২৪ জানুয়ারি, রোববার রাত ১২ টার সময় হঠাৎ তার শ্বাস কষ্ট বেড়ে যায়। রাত সাড়ে ১২ টার সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে তিনি।

আব্দুল মালেক মানিক সিমুই সিটির একজন নাম করা ব্যবসায়ী। ১০ বছর ধরে মোজাম্বিকে সফলতার সাথে ব্যবসা করে আসছিলেন তিনি।

আব্দুল মালেক মানিক এর দেশের বাড়ি বাঁশখালী উপজেলা শীলকূপ ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড এলাকার পেলে হাজীর পাড়ার মরহুম আলহাজ্ব আব্দুল মতলবের কনিষ্ট সন্তান।

শিলকূপ ইউপির সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, সমাজ সেবক ও দানবীর নাছির উদ্দিন সহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ ও মোজাম্বিক প্রবাসীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net