1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের আবক্ষ ভাস্কর্যে পুষ্পাঞ্জলি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

রাউজানে বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের আবক্ষ ভাস্কর্যে পুষ্পাঞ্জলি

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ২৯৪ বার

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম মহান বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের ৮৮তম ফাঁসি দিবস নিজ জন্মভূমি রাউজানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১২ জানুয়ারি মঙ্গলবার রাউজান উপজেলা সদরস্থ সূর্যসেন চত্বরে মাস্টারদা সূর্য সেন মেমোরিয়াল পাঠাগারের সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে আলোচনা সভা অনুুুুষ্ঠিত হয়। রাউজান উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী , পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল্ হারুন, জসিম উদ্দিন, শওকত হাসান, তছলিম উদ্দিন, মুছা আলম খাঁন, আব্দুল লতিফ, তপন দে, জিল্লুর রহমান মাসুদ, মো. আসিফ,তানভীর চৌধুরী, নাছির উদ্দিন, আরমান সিকদার ,ফয়সাল মাহমুদ প্রমুখ।পরে মাস্টারদা সূর্য সেন মেমোরিয়াল পাঠাগার, উপজেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, রাউজান বিশ্ববিদ্যালয় সরকারি কলেজ, রাউজান প্রেসক্লাব, সেন্ট্রাল বয়েজ অব রাউজানসহ বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা সূর্যসেনের আবক্ষ ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এই বিপ্লবী বীরকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net