ঢাকা   ০৫:৫৯:১৬ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা

রাঙ্গাবালীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ৩২৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাফিয়া আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর আড়াইটায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মাফিয়া ওই গ্রামের এমদাদুল গাজীর মেয়ে এবং কাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নিত) ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
পরিবার বলছে, মাফিয়া মানসিক সমস্যায় ভুগছিল। দুপুরে পরিবারের অগোচরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। অপমৃত্যু মামলা হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে তথ্যানুযায়ী তার মানসিক সমস্যা ছিল। এরআগেও পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি