1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে টিসিবির পণ্যে ক্রেতাদের অসন্তোষ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে টিসিবির পণ্যে ক্রেতাদের অসন্তোষ

মঈন উদ্দীন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ৩০৪ বার

রাজশাহী নগরীতে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রির প্রক্রিয়া নিয়ে ক্রেতাদের অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। দ্রব্য মূল্যের উর্ধগতির লাগাম ধরতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টিসিবি’র মাধ্যমে পণ্য বিক্রির উদ্যোগ নেয়া হয়। কিন্তু টিসিবির ডিলারদের কার্যক্রম নিয়ে মানুষের অভিজ্ঞতা অনেকটাই তিক্ত।
বর্তমানে বাজারে চিনি, সয়াবিনসহ নিত্যপ্রয়োজনীয় বেশ কিছ’ পণ্যের মূল্য অস্বাবিক বৃদ্ধি পেলে টিসিবি ট্রাকের মাধ্যমে ওই পণ্যগুলি বিক্রির উদ্যোগ নেয়। নগরীতে এমন বেশ কয়েকটি ট্রাকে পণ্য বিক্রি করতে দেখা দেখা গেছে। আর এসব ট্রাকগুলি থেকে পণ্য নিতে আসা অনেক ক্রেতাকেই পড়তে হয়েছে বিরুপ অবস্থার মধ্যে।

গ্রাহক হাফিজ জানান, তিনি চিনি এবং সোয়াবিন নিতে চাইলে তাকে বলা হয় চিনি এবং সয়াবিনের সাথে পেঁয়াজ এবং মসুর ডাল নিতে হবে। চারটি এক সাথে না নিলে সিঙ্গেল কোন পণ্য দেয়া যাবে না। আর চার পণ্যের এক সাথে প্যাকেজ মূল্য ৫০০ টাকা। ওই ক্রেতা জানান পণ্যের মধ্যে রয়েছে বাধ্যতামুলক ৭ কেজি পেঁয়াজ, ২ কেজি বিদেশী মসুর ডাল, ২ কেজি চিনি এবং ২ কেজি সয়াবিন। অর্থাৎ মোট ১৩ কেজি। ট্রাকে এসব পণ্যগুলির মূল্য পেঁয়াজ ২০ টাকা কেজি, চিনি এবং মসুরের ডাল ৫০ টাকা কেজি এবং সয়াবিন ২ কেজি ১৬০ টাকা। হাফিজের মত এমন অভিযোগ আরো অনেক গ্রাহকের।
এবিষয় নিয়ে টিসিবি রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উর্ধতন কার্যনির্বাহী (অফিস প্রধান) রবিউল মোর্শেদের সাথে বললে তিনি জানান কোন রকম প্যাকেজের নির্দেশনা নাই। কেউ এরকম করলে সে ঠিক করেনি। আমি এ বিষয়টি দেখবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net