1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের রাস্তার জীবন্ত গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি

লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের রাস্তার জীবন্ত গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা

লাভলু শেখ স্টাফ, রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৩১১ বার

লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়নের আঞ্চলিক পাকা সড়কের ২ ধারে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) লাগিয়েছিল বিভিন্ন প্রজাতির কাঠ গাছ। গাছগুলো ইতোমধ্যে বেশ বড় আকারের হয়েছে। কিন্তু এরমধ্যে বিভিন্ন জাতের জীবন্ত গাছের কোন হদিস মিলছে না সড়কের পাশে। কারণ, সড়কের পাশে জীবন্ত মূল্যবান গাছগুলো রাতের অন্ধকারে কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়নের কাকেয়াটেপা, ভাটিবাড়ী, কোদালখাতা, ফুলগাছ, ইটাপোতা, কর্ণপুর পর্যন্ত আঞ্চলিক পাকা সড়কে এমন দৃশ্যই চোখে পড়ে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, লালমনিরহাট সদর উপজেলা পরিষদ-১নং মোগলহাট ইউনিয়ন পরিষদ সড়কের কাকেয়াটেপা থেকে মোগলহাট বাজার পর্যন্ত আঞ্চলিক সড়কের ১০কিলোমিটার। এই রাস্তার ২পার্শ্বে লাগানো গাছের মধ্যে জাম, কাঠাল জলপাই, নিম, কড়াই, মেহগনি, ইউক্যালিপ্টার, শিশুগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এর মধ্যে কোদালখাতা-ভাটিবাড়ী সড়কের জীবন্ত গাছের গোড়ালী রয়েছে পড়ে গাছ নেই। কিছু দিন থেকে রাস্তার পাশে জীবন্ত গাছগুলো রাতের অন্ধকারে কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। যেন দেখার সবাই আছে, বলার মানুষও আছে, কিন্তু আইনী ব্যবস্থা নেওয়ার কেউ নেই বলে এলাকাবাসীর মন্তব্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net