ঢাকা   ০১:৩০:৪৯ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৭ মাদক ব্যবসায়ি গ্রেফতার – মাদক উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৪১১ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা

প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা এলাকায় ৭৬ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩৪৫ গ্রাম গাঁজা উদ্ধার সহ মাদক ৭ ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। ১১ মে শনিবার ঠাকুরগাঁও জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন থানা পুলিশের অভিযানে মোট ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ জগন্নাথপুর ইউনিয়নের বাসুদেবপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ঐ গ্রামের মো: আজিজুল হকের ছেলে মো: রাব্বি ইসলাম (২১) কে ২৬ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এ সময় আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মো: রাসেল ইসলাম (১৭) কেও গ্রেফতার করা হয়। সে ঐ গ্রামের মৃত তাইজুদ্দিনের ছেলে। দ্বিতীয়ত থানা পুলিশ পৌরসভার এসিল্যান্ডপাড়ায় অভিযান পরিচালনাকালে ঐ মহল্লার মো: আবু তালেবের ছেলে মো: আল আমিন (৩১) কে ১০৫ গ্রাম শুকনো গাঁজাসহ গ্রেফতার করা হয়।


অপরদিকে পীরগঞ্জ থানা পুলিশ কোষারানীগঞ্জ ইউনিয়নের নাককাটি বাজার এলাকায় অভিযান পরিচালনা কালে পার্শ্ববর্তী ভবানীপুর গ্রামের মুনছুর আলীর ছেলে মো: বেলু মিয়া (৩২) ও শিমুলটিয়া গ্রামের মানিক চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত (২৩) কে ৩০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। বালিয়াডাঙ্গী থানা পুলিশ বড় পলাশবাড়ী ইউনিয়নের মোড়লহাটে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একটি ভুট্ট্রা ক্ষেত থেকে ১২০ গ্রাম শুকনো গাঁজা সহ ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর গ্রামের মো: মোজাম্মেল হকের ছেলে মো: হৃদয় আহমেদ (১৯) কে গ্রেফতার করা হয়। একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। এছাড়াও হরিপুর থানা পুলিশ আমগাঁও ইউনিয়নের যাদুরানী বাজার এলাকায় অভিযান পরিচালনাকালে হরিপুর উপজেলার নন্দগাঁও গোনাগাছি) গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে মো: হবিবর রহমান হাবিব (৩০) কে ২০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। রুহিয়া থানা পুলিশের অভিযানে ইউনিয়নের ঘনিমহেষপুর (বড়বাড়ী) গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ঐ গ্রামের মো: তোফাজ্জল হোসেনের ছেলে মো: সুজন ইসলাম (২৬) কে ১২০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে পুলিশ। পৃথক ৬টি ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান, পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি