1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় সড়ক দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

শরণখোলায় সড়ক দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু

নইন আবু নাঈম ,বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ২৮২ বার

বাগেরহাটের শরণখোলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শহিদুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। (১২ জানুয়ারী) মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আমড়াগাছিয়া এলাকার সিংবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত্যু শহিদুল ইসলাম উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের মোঃ শামসুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী স্বাস্থ্য কর্মী মোঃ আসলাম হোসেন জানান, শহিদুল উপজেলার আমড়াগাছিয়া থেকে মোটরসাইকেলযোগে রায়েন্দা আসছিলো। পথিমধ্যে সিংবাড়ি এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে ছিটকে পড়েন। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net