ঢাকা   ০২:০৪:২৩ এএম, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিলে দল থেকে বহিষ্কার: হাফিজ ইব্রাহিম এমপি কোম্পানীগঞ্জে মাদরাসা দারুল আরকামে অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি মাগুরায় লোকগানে নবান্ন উৎসব মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার

সাতকানিয়ায় ৩ টি অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান, ৩ লক্ষ টাকা জরিমানা

মো.ইকবাল হোসেন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৩২২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বুধবার (৬ জানুয়ারি) সকাল থেকে বিকাল পযর্ন্ত এই অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তর। এসময় সহোযোগীতায় ছিলেন র‍্যার্ব -৭ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এসময় তেমুহনী এলাকার এস বি এম নামের ইটভাটা, মাদারবাড়ী এলাকার সেভেন বি এম এর কার্যক্রম বন্ধ করে দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এবং ব্রিকফিল্ডের চিমনি ভেঙে ফেলার পাশাপাশি ধ্বংস করা হয় পোড়ানোর জন্য প্রস্তুতকরা কাঁচা ইট। এবং এন এইচ বি কে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্য নিবার্হী ম্যাজিস্ট্রেট এস এস আলমগীর ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আফজারুল ইসলাম ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নুর হাসান সজীব ।

কর্মকর্তারা বলেন, আদালতের নির্দেশে অবৈধ ইটভাটা গুলো গুড়িয়ে দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। আগামীতেও পরিবেশের ছাড়পত্র নেই, জেলা প্রশাসনের অনুমতিবিহীন, পাহাড় কেটে পরিবেশ নষ্ট করে কাঠ পুড়ানো সব ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

উল্লেখ্য, চট্টগ্রামের সব অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্থা নিতে জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ১৪ ডিসেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ চট্টগ্রামের সব অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্থা নিতে সাত দিনের সময় দেন। আদালতের আদেশে একইসঙ্গে বৈধ ইটাভাটায় জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার ও কৃষিজমি বা পাহাড়ের মাটি কেটে ব্যবহারকারীদের তালিকাও দাখিল করতে বলা হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ২৯ নভেম্বর রিট করা হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি