1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে সহ-সম্পাদক পদে মনোনয়নপ্রত্যাশী আবদুল করিম - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালীতে রাস্তা পারাপারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত নোয়াখালীর কোম্পানীগঞ্জে বৈদ্যুতিক শকে এক যুবক নিহত দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসিম উদ্দীন আহমেদ এমপি দুই কিডনি বিকল— সাতকানিয়ার যুবক কায়েমের বাঁচার আকুতি, প্রয়োজন জরুরি সহায়তা ঈদগাঁওয়ে গরু বাজারের পাশেই ছাগল বাজারের স্থান নির্ধারন করেছেন প্রশাসন হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ 

সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে সহ-সম্পাদক পদে মনোনয়নপ্রত্যাশী আবদুল করিম

নিজস্ব প্রতিবেদক :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৫৫২ বার

আসন্ন ২০২১-২২ সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে সহ-সম্পাদক (এজিএস) পদে মনোনয়নপ্রত্যাশী মুহাম্মদ আবদুল করিম। তিনি ৫ ফেব্রুয়ারি ১৯৭৯ইং কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোর্ট থানাধীন উত্তর শাকতলী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। নিজ এলাকায় পড়াশুনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ হতে এলএল.বি. (অনার্স) ও এলএল. এম. ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৩ সালে বাংলাদেশ বার কাউন্সিলে এডভোকেট হিসাবে তালিকাভুক্ত হন এবং ২০০৫ সালে মহামান্য হাইকোর্ট বিভাগে আইন অনুশীলনের অনুমতি প্রাপ্ত হয়ে অত্যন্ত সুনামের সাথে আইন পেশায় নিয়োজিত আছেন।

আইন পেশার শুরুতে তিনি লার্নেড সিনিয়র এডভোকেট হাবিবুল ইসলাম ভূঁইয়ার জুনিয়র হিসাবে কাজ করেন। তিনি বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার জন্য সর্ব প্রথম বাংলাদেশে ইংরেজি ভার্সনে বই লেখেন। এছাড়াও তিনি লেটস গো টু দ্যা কোর্ট (হাইকোর্ট) সহ আরো কয়েকটি আইনের বইয়ের রচয়িতা।
তিনি ইন্টারন্যাশন্যাল ইসলামী ইউনিভার্সিটি ঢাকা ক্যাম্পাস, মানারাত ইউনিভার্সিটি বাংলাদেশ, ইসলামী ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষক হিসাবে নিয়োজিত ছিলেন।

তিনি বাংলাদেশ আইন সমিতির সদস্য, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতি, ঢাকা ট্যাক্সস বার এসোসিয়েশনের সদস্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net