1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

সোনারগাঁয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ২৫৫ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে তারা এই বিক্ষোভ মিছিল করেছে বলে জানাযায়।

সোনারগাঁ উপজেলা ছাত্রদল নেতা জাকারিয়া ভূঁইয়ার নেতৃত্বে মঙ্গলবার দুপুরে উপজেলার কাঁচপুর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা বিভিন্ন ধরনের সরকার বিরোধী শ্লোগান দেন এবং তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এ সময় মিছিলে অংশ নেন উপজেলা ছাত্রদল নেতা আদনান সজল, সিফাত আদনান, তাইজুল,আকাশ, জসিম, রিমন, ইয়াসিন,রাসেল, খোকা, কালাম, পৌর ছাত্রদল নেতা কাজী নাদিম, রনি, সোনারগাঁ ডিগ্রী কলেজের যুগ্ন আহবায়ক আল মামুনসহ শতাধিক নেতাকর্মী।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল কর্মসূচির সমাপ্তি ঘোষনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net