1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে মদপানে আরো একজনের মৃত্যুর খবর, এবার ৪ জন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শাপলা চত্বরের ঘটনা ছিল দমনমূলক শাসনের বহিঃপ্রকাশ: অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার অনলাইনে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে টেকনাফে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার উন্নয়ন কাজে গতি আনতে সাতকানিয়ায় এমপির কড়া নির্দেশ মানবিক ডাঃ মোঃ ইউছুফ আলীর বিরুদ্ধে মিথ্যা তথ্যের প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন  ইসলামী ব্যাংকে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত বিএনপির অঙ্গসংগঠনগুলোতে শিগগিরই আসছে নতুন নেতৃত্ব প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ ই-জুডিসিয়ারি উদ্যোগে বিচারব্যবস্থায় গতি: বাড়ছে স্বচ্ছতা, কমছে ভোগান্তি 

সোনারগাঁয়ে মদপানে আরো একজনের মৃত্যুর খবর, এবার ৪ জন

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ২৩৫ বার

অতিরিক্ত মদপানে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু, জিসান, মহসীন ও ড্রাইভার তোফাজ্জল নামের ৪জনের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় এক ইউপি সদস্য। এ ঘটনায় রাহিম, হৃদয় সহ আরও ৬জন আশংঙ্কাজনক অবস্থায় মেডিকেলে ভর্তি আছেন বলে জানান এলাকাবাসী।

নিহতরা হলেন, পিরোজপুর ইউনিয়নের মেঘনা কাদিরগঞ্জ গ্রামের হাফেজ মোঃ আমির আলীর ছোট ছেলে ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু (৩২), একই গ্রামের মোঃ মোক্তার মিয়ার ছেলে মোহসীন (২৩), পিরোজপুর গ্রামের সিদ্দিকের ছেলে তোফাজ্জল ড্রাইভার (৩৫) ও প্রতাপনগরের কামালের ছেলে জিসান (২৫)।

সরেজমিনে এলাকা গিয়ে জানা যায় , গত ৭ জানুয়ারি বৃহস্পতিবার রাতে সোনারগাঁ উপজেলার মেঘনা এলাকায় বাবুর নিজস্ব অফিসে অতিরিক্ত মদপানে গুরুতর অসুস্থ হলে আশংঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ জানুয়ারি শুক্রবার রাতে মহসিন ও তোফাজ্জল নামের দু’ জনের মৃত্যু হয়।

এদিকে শনিবার দুপুর তিনটায় চিকিৎসাধীন অবস্থায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু ও জিসানের মৃত্যু হয় বলে জানান স্থানীয় এক ইউপি সদস্য ।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজে ও মালিবাগ প্রান্তিক হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ৩জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তারা কিভাবে মারা গেছে ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

নিহতদের পরিবারের দাবী খাবারের সাথে বিষক্রিয়ার ফলে তাদের মৃত্যু হয়েছে। মদ্যপানের মৃত্যুর খবরটি সঠিক নয় বলে দাবি করেছেন নিহতদের পরিবার।

মৃত্যু যে কারণেই হোক এক সঙ্গে একই সময়ে একই এলাকার চার জনের মারা যাওয়া ও আরো ৬ জন মৃত্যুশয্যায় থাকার এ খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net