1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২৪ ঘন্টার ব্যবধানে নরসিংদী পৌরসভা নতুন মনোনয়ন পেলেন আমজাদ হোসেন বাচ্চু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

২৪ ঘন্টার ব্যবধানে নরসিংদী পৌরসভা নতুন মনোনয়ন পেলেন আমজাদ হোসেন বাচ্চু

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ৫৫৪ বার

নরসিংদী পৌর নির্বাচন নিয়ে সর্বমহলে যখন জল্পনা-কল্পনা চলছে তখনই মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে আসন্ন নরসিংদী পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি পরিবর্তন করা হয়েছে।
নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে এবার আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলেন নরসিংদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এম.পি স্বাক্ষরিত পত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
রিটার্নিং অফিসার নরসিংদী পৌরসভা ও জেলা নির্বাচন কর্মকর্তা, নরসিংদী বরাবর লিখিত পত্রে উল্লেখ করা হয়,নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আশরাফ হোসেন সরকারকে মনোনয়ন প্রদান করা হয়েছিল। পরবর্তীতে উক্ত মনোনয়ন বাতিল করে আজ (১৪ ই জানুয়ারি ২০২১) আমজাদ হোসেন বাচ্চুকে বাংলাদেশ আওয়ামীলীগের চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হলো।

মেয়রপ্রার্থী পরিবর্তনে নরসিংদীর সর্বমহলে চলছে নানা জল্পনা-কল্পনা।প্রার্থীর গ্রহণযোগ্যতা ও ভোটের হিসেব মিলাতে শুরু করেছে নরসিংদী পৌরবাসী।
দ্বীধাবিভক্ত নরসিংদী জেলা আওয়ামী লীগের একাংশের নেতা বর্তমান এম.পি লেঃ কর্নেল (অবঃ) বীরপ্রতীক মোহাম্মদ নজরুল ইসলাম হীরু সমর্থিত গ্রুপের মনোনয়ন পেয়েছিলেন আশরাফ হোসেন সরকার। এতে এই গ্রুপের প্রস্তাবিত মেয়েরপ্রার্থীরা চুপচাপ থাকলে ও মাঠে সরব ছিল নেতাকর্মী সমর্থকরা।বিজয়ের আনন্দে ভাসছিল তারা।এতে প্রতিপক্ষ বর্তমান মেয়র কামরুজ্জামান কামরুল গ্রুপের নেতাকর্মী সমর্থকরা অনেকটা নিস্তব্ধ হয়ে যায়।
পরে ২৪ ঘন্টার ব্যবধানে পুনঃরায় কামরুজ্জামান কামরুল গ্রুপের নেতা আমজাদ হোসেন বাচ্চু দলীয় মনোনয়ন পাওয়ায় এই শিবিরে আনন্দের সুবাতাস বইছে।এদিকে অনেকটা স্তব্ধ হয়ে গেছে হীরু সমর্থিত গ্রুপের নেতাকর্মী সমর্থকরা।এ নিয়ে নরসিংদী পৌরবাসীর মাঝে নানা আলোচনা সমালোচনা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net