1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অসহায় শিক্ষার্থীর হাতে ২ লক্ষাধিক টাকার আর্থিক অনুদান প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

অসহায় শিক্ষার্থীর হাতে ২ লক্ষাধিক টাকার আর্থিক অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২৯ বার

নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের অন্তর্গত মেটুয়া গ্রাম। এই গ্রামের একজন শিক্ষার্থী হাবিবুর রহমান সোহাগ। যার অপারেশন ও চিকিৎসা খাতে ব্যয়ের জন্য টাকা কালেকশন করে কিছু অার্থিক সাহায্যের উদ্যোগ নেয় গ্রামের একমাত্র স্বেচ্ছাসেবী সংগঠন “মেটুয়া সমাজ কল্যাণ পরিষদ”। অত্র সংগঠনের সদস্যরা দক্ষিণ কুমিল্লার নাঙ্গলকোট, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে অর্থ সংগ্রহে ক্যাম্পেইন চালিয়ে যায়। পাশাপাশি বিভিন্ন বিশিষ্টজনদের থেকেও তারা অর্থ সংগ্রহ করে। যার মাধ্যমে সংগ্রহ হয় ২ লক্ষাধিক টাকা। যা গতকাল ১২-ই ফেব্রুয়ারী গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আনুষ্ঠানিকতার মাধ্যমে হস্তান্তর করা হয়।

অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মুহিব্বুল্লাহ আল হুসাইনীর প্রাণবন্ত সঞ্চালনায় ও প্রধান পৃষ্ঠপোষক মাস্টার আব্দুল বাতেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন হেসাখাল প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি সামছুল আলম, হেসাখাল বাজার নঈম নিজাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, হেসাখাল প্রবাসী কল্যাণ সংস্থার বাংলাদেশ প্রতিনিধি মাস্টার শাহ আলম, গোলাপ হোসেন, নাদিম, হাসান সরওয়ার, ইউপি সদস্য জালাল আহমেদ ভূঁইয়া, উক্ত পরিষদের উপদেষ্টা ফরিদুল ইসলাম সায়েদ, হাজী আবুল কাশেম, দ্বীন মোহাম্মদ বালি’সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত পরিষদের সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হক, সহ-সভাপতি শাহপরান, সহ-সাধারণ সম্পাদক শাখাওয়াত, অর্থ সম্পাদক মাহবুব, প্রচার সম্পাদক সামছু, সহ-প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক আবু বকরসহ সংগঠনের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net