1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় বিএসটিআইয়ের অনুমোদনহীন কারখানায় সিলগালা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

আনোয়ারায় বিএসটিআইয়ের অনুমোদনহীন কারখানায় সিলগালা

আনোয়ারা সংবাদ দাতা ঃ-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ২১৭ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আটা, ময়দা, রং এবং বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে নকল চিপসসহ বিভিন্ন পণ্য তৈরী ও বাজারজাত করায় গনি সওদাগর ফুড এন্ড বেভারেজ নামের বিএসটিআইয়ের অনুমোদনহীন কারখানায় সিলগালা করেছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদের নেতৃত্বে আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকায় সাইনবোর্ডবিহীন গনি সওদাগর ফুড এন্ড বেভারেজ নামের অনুমোদনহীন কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের ফ্লিড অফিসার (সিএম) মোহাম্মদ আবদুল মান্নানসহ বিএসটিআই ও উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

এই সময় আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন,গনি সওদাগর ফুড এন্ড বেভারেজ নামের একটি অনুমোদনহীন অবস্থায় ‘টেস্টলে’ নামে প্রায় ১৫ ধরণের চিপস, চানাচুর উৎপাদন ও বাজারজাত করছে। অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত এসব চিপস চানাচুর খাবার উপযোগী কিনা এ সংক্রান্ত কোনো পরীক্ষা বিএসটিআই থেকে করা হয়নি। মোবাইল কোর্ট পরিচালনার সময় এই অপরাধসমূহ উদঘাটিত হলে অবৈধ ফ্যাক্টরিটি বন্ধ করে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net