1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আলতাদিঘীকে পর্যটক আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে -উপমন্ত্রী হাবিবুন নাহার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

আলতাদিঘীকে পর্যটক আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে –উপমন্ত্রী হাবিবুন নাহার

আব্দুল্লাহ হেল বাকী, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২৫ বার

নওগাঁর ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যান পরিদর্শনে আসেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এম.পি। ৬ ফেব্রুয়ারী বেলা ১১ টায় নওগাঁ হয়ে পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে ১২ টায় আলতাদিঘী জাতীয় উদ্যানে আসেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। এ সময় তিনি পুরো আলতাদিঘী, প্রাকৃতিক ভাবে গড়ে উঠা উই ঢিবি, দিঘীর পানির উপরে বাঁশ-বেত দিয়ে নির্মিত অস্থায়ী ওয়াচ টাওয়ারে অতিথি পাখির কিচির-মিচিরে মুগ্ধহন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এম.পি বলেন, দেশের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রের মধ্যে একটি আলতাদিঘী জাতীয় উদ্যান এই উদ্যান পর্যটক আকর্ষণ করতে ইতিমধ্যে ৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তর থেকে আগত পর্যটকদের জন্য আলতাদিঘী জাতীয় উদ্যানকে আকষনীয় করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ সময় বগুড়া অঞ্চলের বন সংরক্ষক ছানাউল্লাহ পাটোয়ারী, যশোর অঞ্চলের বন সংরক্ষক মোল্যা রেজাউল করিম, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা আহমেদ নিয়ামুর রহমান, বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষন বিভাগ রাজশাহী’র বিভাগীয় কর্মকর্তা জিল্লুর রহমান, ধামইরহাট ইউএনও গনপতি রায়, সামাজিক বনায়ন বগুড়া অঞ্চলের বিভাগীয় কর্মকর্তা ড. মো. আব্দুল আউয়াল, দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা বাশিরুল আল মামুন, ধামইরহাট থানার ওসি আব্দুল মমিন, নওগাঁর সহকারী বন সংরক্ষরক মেহেদীজ্জামান, পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা ফরহাদ জাহান, বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net