1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ওয়াল্ডভিশন বাংলাদেশ দিনাজপুর এপিসি‘র উদ্দ্যোগে দিনাজপুরে সুবিধাবঞ্চিত ৩ হাজার ১২২ জন শিশুকে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে- লুৎফুর রহমান কাজল এমপি বন্যাদুর্গতদের সহায়তায় সকল সংস্থার সমন্বয়ে গুরুত্বারোপ পার্বত্য প্রতিমন্ত্রীর আল হায়াত হাসপাতালকে ঘিরে শেয়ার নিবন্ধন ও হিসাব নিয়ে অভিযোগ হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন

ওয়াল্ডভিশন বাংলাদেশ দিনাজপুর এপিসি‘র উদ্দ্যোগে দিনাজপুরে সুবিধাবঞ্চিত ৩ হাজার ১২২ জন শিশুকে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

দিনাজপুর :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২১৭ বার

ওয়াল্ডভিশন বাংলাদেশ দিনাজপুর এপিসি‘র উদ্দ্যোগে আজ দিনাজপুরে সুবিধাবঞ্চিত তালিকাভুক্ত ৩ হাজার ১২২ জন শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন হয়েছে।

১০ ফেব্রুয়ারী বুধবার দিনাজপুরের গোলা শহীদ বড় ময়দানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপি’র আয়োজনে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ ২০২১ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ শরিফুল ইসলাম।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপিসি ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ব্যবস্থাপনা) মোঃ মমিনুল করিম, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোঃ আকরাম হোসেন, মোছা: আশা আক্তার ।

অনুষ্ঠানের প্রথম দিনে দিনাজপুর পৌরসভা ও ৩টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের সুবিধা বঞ্চিত ৩ হাজার ১২২ জন শিশুকে ৫৬ হাজার ১৯৬টি শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। প্রত্যেক শিশুর মাঝে ৮টি খাতা,৮টি কলম এবং ২টি করে পেন্সিল প্রদান করেছে সংস্থাটি। ২দিনে কার্যক্রমের প্রথম পর্যায়ের আনুষ্ঠানিক শুভ সূচনা করা আজ বুধবার। এরপরে ধারাবাহিক ভাবে সদরের ৩টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net