1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে মিনিবাস-সিএনজি সংঘর্ষে নিহত-৪ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব: এমপি জসিম উদ্দিন বিদ্যুতের খুটি থেকে কৃষিজমিতে ছিঁড়ে পড়ে তার : ফটিকছড়িতে দুই কৃষকের মৃত্যু ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান

কক্সবাজারে মিনিবাস-সিএনজি সংঘর্ষে নিহত-৪

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২৩ বার

কক্সবাজারের টেকনাফে মিনিবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাংসংলগ্ন লম্বাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্যটি নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরে আলম।
তবে নিহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাংসংলগ্ন লম্বাবিল এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী পালকি পরিবহনের একটি মিনিবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদরে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতদের মধ্যে তিনজনের মরদেহ হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে এবং একজনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরে আলম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net