1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজার বায়তুশ শরফ মসজিদের খতিবের জানাজা সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

কক্সবাজার বায়তুশ শরফ মসজিদের খতিবের জানাজা সম্পন্ন

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২১২ বার

কক্সবাজার বায়তুশ শরফ জামে মসজিদের সাবেক খতিব এবং কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব মাওলানা তাহেরুল ইসলামের নামাজে জানাজা মসজিদ মাঠ প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) বাদে আসর জানাযা শেষে মরহুমকে বইল্লাপাড়া কবরস্থানে চির সমাহিত করা হয়।
নামাজে জানাজায় হাজারো শোকাহত মানুষের ঢল নামে।

প্রিয় হুজুরের ইন্তেকালের খবর পেয়ে দূর-দূরান্ত থেকে ছুটে আসে নানান শ্রেণী পেশার মানুষ। একনজরে শেষ বারের মতো সবাই মরহুমের মরদেহ দেখতে ভীড় করেন।

জানাজার আগে শোকাহত মানুষকে সমবেদনা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহা পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মাহমুদুল হক, মাওলানা আনোয়ারুল ইসলাম ও মরহুমের বড় ছেলে।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, বড় বাজার জামে মসজিদের পেশ ইমাম রফিক বিন সিদ্দিক, সাবেক পৌর কমিশনার আবু জাফর সিদ্দিকী, ওমর ফারুকসহ শোকাহত হাজারো মানুষ।

কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহা পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেন, আলহাজ্ব মাওলানা তাহেরুল ইসলাম দীর্ঘ ৪৫ বছর ধরে বায়তুশ শরফের খেদমতে নিয়োজিত ছিলেন। তাঁর হাত ধরে জেলাব্যাপী বায়তুশ শরফের প্রসারতা বাড়ে।

তিনি আজীবন তাঁর মহৎ কর্মে আমাদের মাঝে বেচে থাকবেন। বর্তমান বায়তুশ শরফে তাঁর অবদান অনস্বীকার্য।

উল্লেখ্য, শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ৯.১৫টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই আলেম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি সর্বসাধারণের কাছে জিকিরের ইমাম হুজুর হিসেবে পরিচিত ছিলেন।

এদিকে এই আলেমে দ্বীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাংসদ সাইমুম সরওয়ার কমল, সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল, আনজুমানে ইত্তেহাদ, সাংবাদিক সংসদ কক্সবাজার, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার, দৈনিক আজকের কক্সবাজার বার্তা পরিবার, ঈদগাঁও থানা প্রেসক্লাব, সিবিএন পরিবারসহ বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net