1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ; সিটি কাউন্সিলর আলমগীর রিমান্ডে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে- লুৎফুর রহমান কাজল এমপি বন্যাদুর্গতদের সহায়তায় সকল সংস্থার সমন্বয়ে গুরুত্বারোপ পার্বত্য প্রতিমন্ত্রীর আল হায়াত হাসপাতালকে ঘিরে শেয়ার নিবন্ধন ও হিসাব নিয়ে অভিযোগ হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন

কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ; সিটি কাউন্সিলর আলমগীর রিমান্ডে

কুমিল্লা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৯ বার

কুমিল্লা নগরীর ব্যবসায়ী আক্তার হোসেনকে কুপিয়ে হত্যার মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) কাউন্সিলর আলমগীর হোসেনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে শুনানি শেষে কুমিল্লার ৯ নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.গোলাম মাহমুদ খান এই রিমান্ড মঞ্জুর
করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত)
কমল কৃষ্ণ ধর।

কাউন্সিলর আলমগীর গত ৪ ফেব্রুয়ারি জামিন নিতে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে গেলে তার আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক। এর আগে উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন আলমগীর।
পুলিশ পরিদর্শক কমল কৃষ্ণ ধর বলেন, কাউন্সিলর আলমগীরকে কারাগারে প্রেরণের পর আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন করি। সেই আবেদনের শুনানি হয় মঙ্গলবার দুপুরে। পরে আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।

শিগগিরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হবে। আশা করছি জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ওই হত্যাকা-ের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
নিহত ওই ব্যবাসায়ীর পরিবার ও পুলিশ সূত্র জানায়, গত বছরের ১০ জুলাই শুক্রবার জুমার নামাজের পর নগরীর কোটবাড়ি সড়কের চাঙ্গিনি মোড় এলাকায় কুসিকের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেনের নেতৃত্বে ব্যবসায়ী আক্তার
হোসেনকে মসজিদকে থেকে টেনে হিঁচড়ে বাইরে এনে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় কাউন্সিলর আলমগীরসহ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহত ব্যবসায়ী আক্তার হোসেনের স্ত্রী রেখা বেগম। এদিকে কাউন্সিলর আলমগীর কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়কের পদে ছিলেন। এ ঘটনার কারণে গত বছরের ২৪ জুলাই তাকে যুবলীগ থেকে বহিস্কার করে কেন্দ্রীয় কমিটি।

নিহতের ছোট ভাই স্থানীয় যুবলীগ নেতা শাহজালাল আলাল বলেন, কাউন্সিলর আলমগীরের নেতৃত্বে সন্ত্রাসীরা প্রকাশ্যে আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে। হত্যার পর থেকে এসে পলাতক ছিলো। এরপর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে
এলাকায় এসে আমাদেরও বিভিন্ন হুমকি দিয়েছে মামলা তুলে নেওয়ার জন্য। আমরা আলমগীরসহ সকল খুনিদের ফাঁসি চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net