ঢাকা   ০৩:৫৭:৫৯ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি অবৈধ দখল মুক্ত

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনা মোতাবেক এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব তাসলিমা আক্তার এর তত্বাবধানে চৌকস সদর এসিল্যান্ড জনাব মোঃ শাহ আলম মিয়া নরসিংদী সদর উপজেলা হাজিপুর ইউনিয়নে কোটি টাকার ভিপি সম্পত্তি অবৈধ দখল মুক্ত করার নজির স্থাপন করেছেন , সরকারী সম্পত্তি উদ্ধার ও অবৈধ দখল মুক্ত করার জেলা প্রশাসনের উদ্যোগ আব্যহত রেখেছেন। যার ফলে সদর উপজেলা র বিভিন্ন এলাকায় একে একে খুঁজে বের করা হচ্ছে সরকারী অর্পিত সম্পত্তি । যার ফলে সরকারী রাজস্ব খাত মজবুত হচ্ছে, এবং এর সুফল পাবে জনগন।

এই সম্পত্তি ভূমিহীনদের মাঝে বিতরন করবে স্থানীয় প্রশাসন তারই ধারাবাহিকতায় গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর মহামান্য হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশন নং- ৮২৮৪/২০১৮ এর রায় ও ডিক্রি আলোকে ভিপি কেস নং- ১৬/৬৮, ১৫/৭৭, ৪৫৬/৬৭ ও ১৪/৭৮ কেসভুক্ত হাজিপুর মৌজার এস এ ১২২ আরএস ২৫৯ খতিয়ানের এস এ ২৯ এবং আরএস ৪২নং দাগে বাড়ি শ্রেণির ০.১২ একর ভূমি সরকার পক্ষে সাইনবোর্ড ও লাল নিশান লাগিয়ে দখল গ্রহণ করা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ০১ কোটি টাকা। সদর এসিল্যন্ড জনাব মোঃ শাহ আলম মিয়া বলেন সরকারি সম্পত্তি উদ্ধার ও অবৈধ দখলমুক্ত করণে জেলা প্রশাসন, নরসিংদীর এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি