1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগের জরুরী বর্ধিত সভায় এমপি জাফর আলম - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী

খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগের জরুরী বর্ধিত সভায় এমপি জাফর আলম

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬৪ বার

চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন আ’লীগের জরুরী বর্ধিত সভা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম জরুরী বর্ধিত সভায় অংশ নেন।

কিশলয় স্কুলের হলরুমে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন।

সাধারন সম্পাদক বাহাদুর হক’র সঞ্চালনায় এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক আবু মুছা, ধর্ম বিষয়ক সম্পাদক ডাঃ মীর আহমদ হেলালী,ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি বেলাল আজাদসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি’র চকরিয়ায় আগমণকে কেন্দ্র করে ইউনিয়ন পর্যায়েও দলের জরুরী বর্ধিত সভা অব্যাহত রয়েছে।

এসব বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এমপি জাফর আলম।

এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী জানান, আগামী ২৮ ফেব্রুয়ারী দলের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি চকরিয়ায় আসছেন।

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলমের ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্ণার’ উদ্বোধন করতে।

উদ্বোধনের পর এদিন তিনি চকরিয়া সরকারী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।

তাঁর আগমণ উপলক্ষে তিন উপজেলা এবং পর্যায়ক্রমে ২৫টি ইউনিয়নে জরুরী বর্ধিত সভার আয়োজন অব্যাহত রয়েছে দলের পক্ষ থেকেও। যাতে জনসভা বিশাল সমাবেশে রূপান্তরিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net