1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় মুজিববর্ষে ৪র্থ জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে ‘খাদ্যের নিরাপদতা’ শীর্ষক আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

গাইবান্ধায় মুজিববর্ষে ৪র্থ জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে ‘খাদ্যের নিরাপদতা’ শীর্ষক আলোচনা সভা

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২৪ বার

মুজিববর্ষে ৪র্থ জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে ‘খাদ্যের নিরাপদতা’ শীর্ষক এক আলোচনা সভা মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এবারের খাদ্য দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘টেকসই উন্নয়ন-সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ’।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. সাদিকুর রহমানের সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার, জেলা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক, জেলা মার্কেটিং অফিসার, জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুদ দাইয়ান প্রমুখ।

আলোচনা সভায় জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্যের উপর সর্বাধিক গুরুত্বারোপ করা হয় এবং নিরাপদ খাদ্য আইন, খাদ্য কর্তৃপক্ষের অভিলক্ষ্য, বাংলাদেশে নিরাপদ খাদ্য কেন প্রয়োজন, খাদ্য ব্যবসায়ীর পালনীয় প্রশাসনিক বিষয়াবলী, খাদ্য দ্রব্য মজুদ ও সংরক্ষণ এবং শাক-সবজি ও ফুল-মুলে ফরমালিন আতংক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া নিরাপদ খাদ্যের ৫টি ধাপ খাদ্য বাছাই করা, পরিস্কার করা, কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখা, সঠিক তাপমাত্রায় রান্না করা ও সংরক্ষণ করা এবং পঁচা-বাসি খাবার সঠিক স্থানে ফেলা সম্পর্কে জনসচেতনতার বিষয়টিও নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net