1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধা জেলা আইন শৃংখলা কমিটি সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

গাইবান্ধা জেলা আইন শৃংখলা কমিটি সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৩২ বার

গাইবান্ধা জেলা আইন শৃংখলা কমিটি ও আইন শৃংখলা বিষয়ক অন্যান্য মাসিক সভা রোববার জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. সাদেকুর রহমান গত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন। সভার শুরুতেই গাইবান্ধা পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. মতলুবর রহমান ও পলাশবাড়ি পৌরসভার মেয়র গোলাম সারওয়ার বিপ্লবকে জেলা প্রশাসক মো. আবদুল মতিন ফুলেল শুভেচ্ছা জানিয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় তাদের স্বাগত জানান। এসময় মেয়র মো. মতলুবর রহমান ও গোলাম সারওয়ার বিপ্লবকে সভার সদস্যদের সাথে পরিচিত হন এবং তাদের দায়িত্ব পালনকালে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়া মুজিববর্ষ উপলক্ষে অনলাইনে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোকপাত করে ছাত্রছাত্রীদের লেখা অনলাইন রচনা প্রতিযোগিতায় গোবিন্দগঞ্জ উপজেলা থেকে অধিক প্রতিযোগির রচনা জমা দেয়ায় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মনকে রংপুর বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে প্রদত্ত পুরস্কার হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।

অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সাত উপজেলার নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার্স মো. আবু খায়ের, এনএসআই’র ডেপুটি ডাইরেক্টর, নেসকো’র-১ ও নেসকো-২ ও গাইবান্ধা পল্ল¬ী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুদ দাইয়ান, গাইবান্ধা র‌্যাব ক্যাম্প ইনচার্জ, জেলা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক, জেলা মাদক নিয়ন্ত্রন কর্মকর্তা, জেলা মার্কেটিং অফিসার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস জাহান প্রমুখ।

জেলা আইন শৃংখলা কমিটির সভার শুরুতেই জেলা প্রশাসক মো. আব্দুল মতিন গাইবান্ধাবাসির সকলকে করোনা প্রতিরোধে কোভিড-১৯ টিকা গ্রহণ করতে অনুরোধ জানান। এছাড়াও জেলার আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়ন এবং নারী-নির্যাতন ধর্ষণ প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, ফোরলেন প্রকল্প বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য নিয়ন্ত্রন, ওষুধের মূল্য নিয়ন্ত্রন, মাদক দ্রব্যের অপব্যবহার প্রতিরোধ ও মাদক দ্রব্য হিসেবে ব্যবহৃত হোমিও ওষুধের দোকান থেকে অবৈধভাবে রেকটিফাইড স্প্রিট বিক্রি প্রতিরোধ, গাইবান্ধা শহরের ঘাঘট লেক প্রকল্প বাস্তবায়নে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, গাইবান্ধা পৌর পার্কের সার্বিক উন্নয়ন করে দৃষ্টিনন্দন পার্ক গড়ে তোলা ও পার্ক থেকে অবৈধ দোকান উচ্ছেদ, পৌর পার্কের মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জামসহ অন্যান্য সামগ্রীর চুরি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আইন শৃংখলা পরিস্থিতিসহ জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভাগুলোতে সংশ্লি¬¬ষ্ট কমিটির সদস্য, সাত উপজেলার নির্বাহী কর্মকর্তা, র‌্যাব, বিজিবি, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ফায়ার বিগ্রেড কর্মকর্তা, জেল সুপারসহ জেলার সকল বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net